রোহিঙ্গাদের পাসপোর্ট তৈরির ঘটনায় দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ

নোয়াখালী প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০১৯, ১০:২৯আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ১১:০০

তিন রোহিঙ্গা যুবকের বাংলাদেশি পাসপোর্ট নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিসে তিন রোহিঙ্গার পাসপোর্ট তৈরির ঘটনায় জেলা পুলিশ বিশেষ শাখার (ডিএসবি) প্রত্যাহার করা দুই সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। এ বিষয়ে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান শেখের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি পুলিশ সুপারের কাছে প্রতিবেদন জমা দেয়।

এর আগে, এ ঘটনায় গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) এএসআই আবুল কালাম আজাদ ও নুরুল হুদাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এবং শনিবার তাদের কাছ থেকে পাওয়া জবাব সন্তোষজনক না হওয়ায় তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। ওইদিন এ বিষয়ে বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান শেখের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটিকে পাঁচ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. আলমগীর হোসেন বলেন, ‘তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে তিন রোহিঙ্গা তরুণের পাসপোর্ট নেওয়ার বিষয়ে ডিএসবির এই দুই এএসআইয়ের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলা, অদক্ষতা ও গাফিলতির প্রমাণ পাওয়া যায় বলে উল্লেখ করা হয়। তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে তাদের বিরুদ্ধে কিছু সুস্পষ্ট অভিযোগ পাওয়া যায়, যেগুলোর বিষয়ে তাদের কাছে পুনরায় ব্যাখ্যা চেয়ে আরও সাত দিন সময় দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘অভিযোগের বিষয়ে তাদের জবাব পাওয়ার পরই তা বিশ্লেষণপূর্বক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ব্যাখ্যা সন্তোষজনক না হলে, তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে।’

উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাংলাদেশি পাসপোর্টধারী তিন রোহিঙ্গা তরুণকে চট্টগ্রামের আকবর শাহ এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। তারা দালালের মাধ্যমে নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট করেছে বলে পুলিশকে তথ্য দেয়।

/এআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের