অস্ত্রসহ ইউপিডিএফ সন্ত্রাসী আটক

খাগড়াছড়ি প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০১৯, ১০:১৪আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১০:২৪

আটক ইউপিডিএফ কর্মী নিয়ং মারমা

মাটিরাঙ্গা থেকে দেশীয় অস্ত্রসহ ইউপিডিএফে’র সন্ত্রাসী নিয়ং মারমাকে (৩০) আটক করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে গুইমারা উপজেলার বাইল্যাছড়ি এলাকার একটি বাড়ি তাকে আটক করা হয়।

নিরাপত্তা বাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে যৌথ বাহিনীর একটি দল অভিযান চালিয়ে নিয়ং মারমাকে আটক করে। ওই দলের নেতৃত্ব দেন মাটিরাঙ্গা সেনা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর আরেফিন মোহাম্মদ শাকিল। গুইমারা উপজেলার বাইল্যাছড়ি এলাকার একটি বাড়ি থেকে দেশীয় তৈরি একটি এলজি, দুই রাউন্ড কার্তুজ ও একটি মোবাইলসহ তাকে (৩০) আটক করা হয়।

আটক নিয়ং মারমা ইউপিডিএফে’র গুইমারা উপজেলার কালেক্টর। সে গুইমারার বাইল্যাছড়ি সাইনবোর্ড এলাকায় চাঁদাবাজি ও সস্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। আটক নিয়ং মারমাকে বিকাল সাড়ে ৫টার দিকে গুইমারা থানায় হস্থান্তর করা হয়েছে।

গুইমারা থানার অফিসার ইনচার্জ বিদ্যুৎ কুমার বড়ুয়া আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আটক নিয়ং মারমার বিরুদ্ধে গুইমারা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম