রোহিঙ্গা ইস্যুতে বিশৃঙ্খলা ও উসকানি দিয়ে বিরোধীদল চক্রান্ত করছে: ওবায়দুল কাদের

কক্সবাজার প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০১৯, ১৩:০৪আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ১৩:১৮

কক্সবাজারে প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে ওবায়দুল কাদের রোহিঙ্গা ইস্যুতে বিশৃঙ্খলা ও উসকানি দিয়ে বিরোধীদল চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন,‘রোহিঙ্গা প্রত্যাবাসনে সরকারের উদ্যোগের ঘাটতি নেই।বিশৃঙ্খলা ও উসকানি না দিয়ে এই সমস্যা সমাধানে সরকারকে সহযোগিতা করুন। কারণ এই দেশটা আমাদের সবার।’

রবিবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার সড়ক ও জনপদ বিভাগের কার্যালয়ে জেলার ৮টি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সরকার রোহিঙ্গা সংকট মোকাবিলায় বসে নেই মন্তব্য করে সেতুমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সরকারের কূটনৈতিক চেষ্টা অব্যাহত রয়েছে। এজন্য অসুস্থ শরীর নিয়েও জাতিসংঘে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে চীন-ভারতের সঙ্গেও আলোচনা করা হচ্ছে। যেহেতু তাদের ভূমিকাটা বেশি কাজে আসবে।’

রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত এনজিওদের বিষয়ে তিনি বলেন,‘কিছু কিছু এনজিও রোহিঙ্গাদের বিএনপির মতো উসকে দিচ্ছে। কোনও এনজিও যদি মানবিক সেবার আড়ালে সরকার বিরোধী কাজ করে তাদের আমাদের দরকার নেয়। প্রয়োজনে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-দফতর সম্পাদ ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কক্সবাজার সদর-রামু আসনের এমপি সাইমুম সরওয়ার কমল প্রমুখ।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি