সেন্টমার্টিন পরিদর্শনে আসছেন বিজিবি মহাপরিচালক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০১৯, ০৯:০০আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ০৯:১৫


৭ এপ্রিল থেকে দ্বীপে বিজিবি টহল শুরু করেছে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ পরিদর্শনে আসছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ সাফিনুল ইসলাম। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে হেলিকপ্টারে করে তিনি সেন্টমার্টিনে যাবেন।
সোমবার (২৩ সেপ্টেম্বর) এসএমএস দিয়ে বিষয়টি জানিয়েছেন টেকনাফের ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান।
তিনি জানান, সীমান্ত নিরাপত্তা, বিজিবি’র বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখতে মঙ্গলবার সকালে সেন্টমার্টিনে আসবেন মহাপরিচালক। এসময় দ্বীপের বিজিবির চৌকিও পরিদর্শন করবেন তিনি।

বিজিব সূত্রে জানা গেছে, ২২ বছর বন্ধের পর চলতি বছরে ৭ এপ্রিল কোস্ট গার্ডের পাশাপাশি বিজিবিও দ্বীপটিতে নিয়মিত টহল শুরু করে। মূলত সীমান্তের সুরক্ষা ও চোরচালান রোধে সরকার নতুন করে দ্বীপে বিজিবির একটি চৌকি স্থাপনা করেছে।

সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুর আহমদ বলেন, দ্বীপে বিজিবি মহাপরিচালক আসার খবর শুনেছি। দ্বীপে বিজিবি মোতায়েনের ফলে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হয়েছে। এতে স্থানীয় অধিবাসী ও পর্যটকরা নিরাপত্তা বিষয়ে আর চিন্তা নেই।

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান