টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০১ অক্টোবর ২০১৯, ০৯:৩৬আপডেট : ০১ অক্টোবর ২০১৯, ১৩:৫২

টেকনাফ কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই যুবক নিহত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে টেকনাফের উত্তর শীলখালী পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, নিহত দু’জনই মাদক ব্যবসায়ী।

নিহতরা হলো−উত্তর শিলখালী গ্রামের মোহাম্মদ আমীন (৩৭) ও মৌলভীপাড়ার হেলাল উদ্দিন (২১)।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ এসব তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, আগে ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী সোমবার রাতে টেকনাফের উত্তর শীলখালী পাহাড়ি এলাকায় মজুত রাখা ইয়াবা ও অস্ত্র উদ্ধারে যায় পুলিশের একটি দল। এ সময় গ্রেফতার দলের লোকজন পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে তাদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। হামলাকারীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় ওই দু’জনকে উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাদের কক্সবাজারে পাঠালে সেখানে তাদের মৃত্যু হয়।

ওসি আরও বলেন, ঘটনাস্থল থেকে দুটি এলজি (আগ্নেয়াস্ত্র), সাত রাউন্ড শটগানের তাজা কার্তুজ এবং পাঁচ হাজার ইয়াবা উদ্ধার করে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক টিটু চন্দ্র শীল বলেন, ‘পুলিশ গুলিবিদ্ধ দুই ব্যক্তিকে নিয়ে আসে। তাদের শরীরে একজনের দুটি, আরেকজনের তিনটি গুলির আঘাত রয়েছে এবং আহত পুলিশ সদস্যদের চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।’

/এআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম