চাঁদপুরে বজ্রাঘাতে একই পরিবারের ৪ জনের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি
০৬ অক্টোবর ২০১৯, ১৪:১৩আপডেট : ০৬ অক্টোবর ২০১৯, ১৮:০৫

বজ্রাঘাত চাঁদপুর সদরের বড়স্টেশন মোলহাড এলাকায় বজ্রাঘাতে একই পরিবারের চার জনের মৃত্যু হয়েছে। রবিবার (৬ অক্টোবর) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। তাদের বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলায়। চাঁদপুর সদর হাসপাতালের আরএমও ডা. সুজাউদ্দৌলা রুবেল এ তথ্য জানান।

নিহতরা হলেন, কুমিল্লার চান্দিনা উপজেলার কৈলান গ্রামের সুলতান হোসেনের স্ত্রী অহিদা বেগম (৬০), চাঁদপুরের কচুয়ার কচুয়া উপজেলার আন্দিরপাড়া এলাকার সাইফুল ইসলামের স্ত্রী রেহেনা বেগম (২৭), তার ছেলে ষষ্ঠ শ্রেণির ছাত্র সাব্বির (১১) ও প্রথম শ্রেণির ছাত্রী মেয়ে সামিয়া আক্তার (৮)।

তিন নদীর মিলনস্থলে ঘুরতে গিয়েছিলেন তারা
পুলিশ ও স্থানীয়রা জানায়, চাঁদপুরের তিন নদীর (পদ্মা-মেঘনা-ডাকাতিয়া) মিলনস্থল বড়স্টেশন মোলহেডে ঘুরতে গিয়েছিলেন তারা। এ সময় বৃষ্টি শুরু হলে তারা চাঁদপুর বড়স্টেশন মোলহেড এলাকার একটি বটগাছের নিচে আশ্রয় নেন। কিন্তু হঠাৎ বজ্রাঘাতে তাদের মৃত্যু হয়।
অহিদার বেগমের মেয়ে শাহিদা জানান, তার মা, বোন ও তাদের সন্তানদের নিয়ে চাঁদপুরে তিন নদীর মিলনস্থল বড়স্টেশন মোলহেড এলাকায় ঘুরতে যান। দুপুর দেড়টার পর আকস্মিক বজ্রপাত হলে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালের আরএমও ডা. সুজাউদ্দৌলা রুবেল জানিয়েছেন, বজ্রাঘাতে আহতদের হাসপাতালে আনার পর আমরা তাদের মৃত অবস্থায় পাই। তাদের শরীরের বিভিন্ন স্থানে ঝলসানো দাগ রয়েছে।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সকলের মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে রয়েছে।
খবর পেয়ে চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান ঘটনাস্থল পরিদর্শন করেন। জেলা প্রশাসক বলেন, প্রাকৃতিক দুর্যোগের বিষয়ে কারও হাত নেই। নিহতদের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে ৩০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

 

 

/আইএ/ওআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী