আবরার হত্যার প্রতিবাদে কুমিল্লায় শিক্ষার্থীদের বিক্ষোভ

কুমিল্লা প্রতিনিধি
০৮ অক্টোবর ২০১৯, ১২:০১আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ১২:১৫

আবরার হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ভিক্টোরিয়া ও সরকারি কলেজসহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তারা এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে কুমিল্লা নগরীর কান্দিরপাড় টাউনহলের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে শিক্ষার্থীরা আবরারের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি করে বলেন, একটি স্বাধীন দেশে ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনা হতাশাজনক। দেশে আইন থাকা সত্ত্বেও স্বপ্রণোদিত হয়ে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড দেশের ছাত্র সমাজ মেনে নেবে না।

বিক্ষোভ ও মানববন্ধনে শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের