বান্দরবানে পুলিশি বাধায় জেলা বিএনপির সমাবেশ পণ্ড, আটক ২

বান্দরবান প্রতিনিধি
১৩ অক্টোবর ২০১৯, ১৪:৪৩আপডেট : ১৩ অক্টোবর ২০১৯, ১৫:২৯

বান্দরবানে পুলিশি বাধায় জেলা বিএনপির সমাবেশ পণ্ড, আটক ২ বান্দরবানে পুলিশি বাধার মুখে পণ্ড হয়েছে জেলা বিএনপির একাংশের সমাবেশ। এ সময় ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করেছে পুলিশ। রবিবার (১৩ অক্টোবর) বেলা ১২টার দিকে বাজারের চৌধুরী মার্কেট এলাকার বিএনপির জেলা কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
বিএনপি  নেতারা জানান, ভারতের সঙ্গে ‘দেশবিরোধী’ চুক্তি বাতিলের দাবি, বুয়েটের ছাত্র আবরারকে পিটিয়ে হত্যার প্রতিবাদ ও চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সমাবেশ করতে যায় জেলা বিএনপির একাংশের নেতারা। এ সময় পুলিশের বাধার মুখে পণ্ড হয়ে যায় তাদের সমাবেশ। পুলিশ ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করে থানায় নিয়ে যায়।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, যাদের আটক করা হয়েছে তারা নিজেদের পথচারী পরিচয় দিচ্ছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

/এআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের