সরকারি দুই প্রতিষ্ঠানে একই ব্যক্তির চাকরি, দুদকের হাতে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৩ অক্টোবর ২০১৯, ১৭:৫০আপডেট : ১৩ অক্টোবর ২০১৯, ১৭:৫২

চট্টগ্রাম সরকারি দুই প্রতিষ্ঠানে চাকরি করার অভিযোগে রফিকুল ইসলাম (৪৩) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (১৩ অক্টোবর) দুপুর ১২টায় নগরীর আগ্রাবাদ বাদামতলী মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। দুদক সমন্বিত কার্যালয়, চট্টগ্রাম-২ এর উপ সহকারী পরিচালক জাফের সাদেক শিবলী এ তথ্য জানিয়েছেন। রবিবার সকাল সাড়ে ১০টায় দুদক তার বিরুদ্ধে মামলা দায়ের করে বলে তিনি জানান।

রফিকুল ইসলাম আনোয়ারা উপজেলার চুন্নাপাড়ার আব্দুল সাত্তারের ছেলে।

জাফের সাদেক শিবলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রফিকুল ইসলাম গত দেড় যুগ ধরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও একটি ইউনিয়ন পরিষদের সচিবের দায়িত্ব পালন করছেন। অথচ সরকারি নীতিমালা অনুযায়ী একই ব্যক্তি দুই জায়গায় চাকরি করতে পারেন না। তিনি ইউনিয়ন পরিষদের সচিব পদে কর্মরত দেখিয়ে অবৈধভাবে বেতনভাতা বাবদ প্রায় ১৫ লাখ টাকা আত্মসাৎ করেন। যেটি ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ। এই অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।’

দুদক সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম ২০০০ সালের ২৯ অক্টোবর লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নে সচিব হিসেবে যোগদান করেন। ২০০১ সালের ২৯ আগস্ট তিনি সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন আনোয়ারা উপজেলার সরস্বতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এখানে দুই বছর চাকরি করার পর ২০০৩ সালের ২৩ ফেব্রুয়ারি চাকরি থেকে অব্যাহতি নেন। তার আগে একই বছরের ২৩ জানুয়ারি আনোয়ারা উপজেলার দক্ষিণ জুইদণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নেন। পরে একই উপজেলার উত্তর বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে বদলি হয়ে বর্তমানেও সেখানে তিনি কর্মরত রয়েছেন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী