‘আওয়ামী লীগ বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৪ অক্টোবর ২০১৯, ০৪:১৫আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ০৪:২৪

ফানুস উড়িয়ে প্রবারণা উৎসবের উদ্বোধন করেন বিপ্লব বড়ুয়া

আওয়ামী লীগ বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। তিনি বলেছেন, ‘বিভাজনের রাজনীতির বিপরীতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সম্প্রদায়ের, সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ করে এদেশকে সমৃদ্ধ উন্নত রাষ্ট্রে পরিণত করতে নিজেকে আত্মনিয়োগ করেছেন। বঙ্গবন্ধু কন্যা প্রবারণা ও কঠিন চীবর দানোৎসব উপলক্ষে বাণী দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক ঐতিহ্যকে ধারণ করে। তাই আজকে প্রবারণা উৎসবে আমরা শপথ গ্রহণ করি, মৈত্রী, বন্ধুত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতির এই বন্ধনকে শক্তিশালী করে দেশকে এগিয়ে নিয়ে যাব।’

রবিবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরের নন্দনকাননে প্রবারণা উৎসবের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। পরে তিনি ফানুস উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

বিপ্লব বড়ুয়া বলেন, ‘প্রবারণা হচ্ছে পৃথিবীর যা কিছু মঙ্গলময়, যা কিছু ভালো তাকে বরণ করে নেওয়া। একইসঙ্গে পৃথিবীতে যা কিছু মন্দ, পাপ তা বর্জন করাই হচ্ছে প্রবারণা। এটি বৌদ্ধদের ধর্মীয় উৎসব হলেও নন্দনকাননের এ উৎসব আমাদের জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের। এখানে আমি দেখতে পাচ্ছি, আজকে প্রবারণা পূর্ণিমায় বৌদ্ধদের পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একাত্ম হয়েছেন।’

তিনি আরও বলেন, ‘ক’দিন আগে সর্বজনীন দুর্গাপূজা উদযাপিত হয়েছে। আজকে প্রবারণা উৎসব। তার আগে পবিত্র ঈদ পালন করা হয়েছে। এসব উৎসবে আমরা জাতি-বর্ণ ভেদাভেদ ভুলে গিয়ে একসঙ্গে উৎসব পালন করি। আর এটিই হচ্ছে বাংলাদেশের অসাম্প্রদায়িক ঐতিহ্য। এই অসাম্প্রদায়িক ঐতিহ্যকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে।’

অনুষ্ঠানে বৌদ্ধ সমিতির চেয়ারম্যান অধীর রঞ্জন বড়ুয়া, প্রবারণা উদযাপন কমিটি চট্টগ্রামের আহ্বায়ক টিংকু বড়ুয়াসহ উদযাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান