ফেনীতে ৬৪ হাজার পিস যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার

ফেনী প্রতিনিধি
১৪ অক্টোবর ২০১৯, ২২:৩৫আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ২২:৪৫

যৌন উত্তেজক ট্যাবলেট ফেনীর ছাগলনাইয়া থেকে প্রায় ৬৪ হাজার পিস যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার দক্ষিণ যশপুর থেকে ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়। এগুলোর মূল্য আনুমানিক ৬৩ লাখ ৯২ হাজার ৪০০ টাকা। ফেনীস্থ ৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাহিদুজ্জামান এ তথ্য জানান।

নাহিদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়নের একটি টহল দল ভারতীয় সীমান্তে ছাগলনাইয়ার দক্ষিণ যশপুর এলাকায় সোমবার অভিযান চালায়। এসময় ৩৯ হাজার ৯শ’ ২৪ পিস ভারতীয় টার্গেট ট্যাবলেট এবং ২৪ হাজার পিস সেনেগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি। উদ্ধার করা ট্যাবলেটগুলো ফেনী কাস্টমস অফিসে রাখা হয়েছে বলে জানান তিনি।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম