ভোলায় সংঘর্ষে নিহত ৪

হাটহাজারীতে মাদ্রাসা ছাত্রদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২০ অক্টোবর ২০১৯, ২২:১০আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ২২:৩১

মাদ্রাসা ছাত্রদের বিক্ষোভ ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে ৪ জন নিহতের ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রামের হাটহাজারী এলাকায় সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন হাটহাজারী দারুল উলুম কওমি মাদ্রাসার ছাত্ররা। রবিবার (২০ অক্টোবর) বিকাল সোয়া ৫টার দিকে সড়ক অবরোধ করেন তারা। পরে পুলিশের হস্তক্ষেপে সন্ধ্যা সাড়ে ৭টায় অবরোধ প্রত্যাহার করেন তারা।

অবরোধের কারণে দুই ঘণ্টারও বেশি খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় যান চলাচল বন্ধ ছিল। এ সময় দুর্ভোগে পড়েন যাত্রীরা।

হাটহাজারী থানার সামনে বিক্ষোভ এ সম্পর্কে জানতে চাইলে ঘটনাস্থল থেকে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নূরে আলম মিনা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি ছাত্রদের বুঝিয়ে মাদ্রাসার ভেতরে পাঠানোর চেষ্টা করেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা অবরোধ তুলে নিয়েছেন।’

স্থানীয়রা জানিয়েছেন, বিকাল ৫টা ১০ মিনিটের দিকে ছাত্ররা সড়ক অবরোধ করেন। এ সময় কয়েকজন ছাত্র হাটহাজারী থানায় ইটপাটকেল ছুড়ে মারে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এরপর ছাত্ররা বাসস্ট্যান্ডে গিয়ে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন।’

আরও পড়েন...

বোরহানউদ্দিনে পুলিশ-এলাকাবাসী সংঘর্ষে নিহত ৪, অর্ধশতাধিক আহত

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম