যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় এসআই দু’দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৭ অক্টোবর ২০১৯, ১৮:২৭আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ১৮:২৮

চট্টগ্রাম মোবাইল চোর সন্দেহে এজহার মিয়া (২৭) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় পুলিশের এসআই ইকবাল পারভেজ রায়হানকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত। রবিবার (২৭ অক্টোবর) অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রবিউল আলমের আদালত এ আদেশ দেন।
আদালত পুলিশের পরিদর্শক সুব্রত ব্যানার্জি এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, ২২ অক্টোবর বিকালে এসআই ইকবাল পারভেজ রায়হানকে পুলিশ লাইন থেকে আটক করে সীতাকুণ্ড থানা পুলিশ। পরে এ ঘটনায় নিহত এজহারের ভাই আলমগীর থানায় মামলা দায়ের করলে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।
সুব্রত ব্যানার্জি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’
প্রসঙ্গত, বোনের মোবাইল চুরি করে নিয়ে গেছে এমন অভিযোগ এনে গত ২১ অক্টোবর রাতে এজহার মিয়াকে নিজ বাড়িতে ডেকে নিয়ে আসেন এসআই রায়হান। বাসায় এনে রাতভর তাকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। পরে গুরুতর আহতাবস্থায় ২২ অক্টোবর ভোরে এজহারকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ২২ অক্টোবর রাতে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেন এজহারের ভাই আলমগীর। মামলায় এসআই রায়হন, তার ভাই ইমতিয়াজ আরমান ও ভগ্নিপতি মিজানুর রহমানকে আসামি করা হয়। আসামিদের মধ্যে এসআই রায়হান ও তার ভগ্নিপতি বর্তমানে কারাগারে রয়েছেন। ঘটনার পর ২২ অক্টোবর বিকালেই তাদের দু’জনকে গ্রেফতার করে পুলিশ।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের