পাঁচ মাস আগে চুরি হওয়া শিশু উদ্ধার, গ্রেফতার তিন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৪ নভেম্বর ২০১৯, ০৪:০০আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ০৪:১১

গ্রেফতার হওয়া তিনজন

চট্টগ্রামে পাঁচ মাস আগে চুরি হওয়া দুইমাস বয়সী এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩ নভেম্বর) ভোরে চট্টগ্রাম নগরীর দামপাড়ার পল্টন রোডে বসবাসকারী এক দম্পতির কাছ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মেহেদী হাসান এ তথ্য জানিয়েছেন। রবিবার বিকালে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এ তথ্য জানান। তিনি আরও জানান, শিশু চুরির সঙ্গে জড়িত একটি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার তিনজন হলেন– মো. আফসার প্রকাশ জাফর সাদেক (৩৫), পারভীন আক্তার (৩৫) এবং নগরীর ন্যাশনাল হাসপাতাল ও সিগমা ল্যাবে কর্মরত রেডিওলজি বিভাগের টেকনোলজিস্ট সুজিত কুমার নাথ (৪৫)।

পুলিশের উপ-কমিশনার মেহেদী হাসান বলেন, ‘গত ২৭ মে চট্টগ্রাম নগরীর কাজীর দেউরি এলাকা থেকে শেফালী বেগম নামে এক নারীর দুইমাস বয়সী শিশু চুরির ঘটনা ঘটে। এক যুবক ওই শিশুকে নতুন পোশাক কিনে দেওয়ার কথা বলে রিয়াজ উদ্দিন বাজারে নিয়ে পরে সেখান থেকে কৌশলে শিশুটিকে চুরি করে। এ ঘটনায় ২৮ মে কোতোয়ালী থানায় মামলা দায়ের করার পর পুলিশ তদন্তে নামে। পরে এ ঘটনায় শনিবার (২ নভেম্বর) কক্সবাজারের কলাতলী এলাকা থেকে আফসার নামে একজনকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তিতে পরবর্তী সময়ে ন্যাশনাল হাসপাতালের সামনে থেকে সুজিত এবং নগরীর অক্সিজেন এলাকার সৈয়দপাড়ার এক বাসা থেকে পারভীনকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নগরীর দামপাড়ায় পল্টন রোডে পবন কান্তি নাথ নামের একজনের বাসা থেকে চুরি যাওয়া শিশুটিকে উদ্ধার করা হয়।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত জানিয়েছে, বাচ্চাটি চুরি করে ইকবাল ও আফসার নামে দুজন। এরপর শিশুটিকে পারভীনের হেফাজতে রাখা হয়। পরে সুজিত কুমার নাথের মধ্যস্থতায় শিশুটিকে নিঃসন্তান পবন কান্তি নাথের কাছে একলাখ ৩০ হাজার টাকায় বিক্রি করে দেয় আফসার। বাচ্চাটি নেওয়ার সময় আফসারের সঙ্গে ১০০ টাকার স্ট্যাম্পে পবনের চুক্তি হয়।’

এ ঘটনায় শিশু চুরির একটি সংঘবদ্ধ চক্রের সন্ধান পাওয়া গেছে জানিয়ে মেহেদী হাসান বলেন, ‘নগরীর বিভিন্ন হাসপাতালের আয়া-নার্স, হাসপাতালের আশপাশে থাকা দালাল এবং বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারী মিলে একটি সিন্ডিকেটের সন্ধান পেয়েছি। চক্রের সদস্যরা সড়কে-ফুটপাতে থাকা হতদরিদ্র ভাসমান নারীদের শিশু সন্তান চুরি করে নিঃসন্তান দম্পতিদের কাছে বিক্রি করে।’

সংবাদ সম্মেলনে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন, পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান উপস্থিত ছিলেন।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান