সুন্দরবনে নভেম্বরজুড়ে সীমিত আকারে পর্যটনের সিদ্ধান্ত

খুলনা প্রতিনিধি
১২ নভেম্বর ২০১৯, ১২:১৭আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ১৫:৩০

সুন্দরবন

সুন্দরবনে নভেম্বর মাসজুড়ে সীমিত আকারে পর্যটন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর ২৫ থেকে ২৭ নভেম্বর তিন দিন পর্যটন বন্ধ থাকবে। ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবন (TOAS) এর সঙ্গে বন বিভাগের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) বেলা ১১টায় এ সভাটি খুলনার বন ভবনে অনুষ্ঠিত হয়।

সুন্দরবন পশ্চিম বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. বশিরুল আল মামুন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, পানিতে যেহেতু কোনও সমস্যা নেই, তাই জেলেদের জন্যও পাস পারমিট দেওয়া হবে।

সভায় বন সংরক্ষক (খুলনা) মো. মঈনুদ্দিন খান, সুন্দরবন পশ্চিম বিভাগীয় বন কর্মকর্তা বশিরুল আল মামুন, সুন্দরবন পূর্ব বিভাগের কর্মকর্তা মাহমুদুল হাসান, ট্যুর অপারেটর অব সুন্দরবনের আহ্বায়ক মঈনুল ইসলাম জমাদ্দার, যুগ্ম আহ্বায়ক নাজমুল আজম ডেভিডসহ অন্যরা উপস্থিত ছিলেন।

মঈনুদ্দিন খান বলেন, ‘সুন্দরবনে আগামী ২৪ নভেম্বর পর্যন্ত সীমিত আকারে পর্যটন চলবে। কারণ, রাসমেলার আগে ট্যুর অপারেটররা পর্যটক বুকিং নিয়েছিলেন। সেগুলো ছাড়ার জন্যই নভেম্বর মাসে পর্যটন সীমিত করা হচ্ছে। আর ২৫ থেকে ২৭ নভেম্বর এ তিন দিন পর্যটন বন্ধ রাখা হবে।’ 

তিনি বলেন, ‘ইলিশ নিষেধাজ্ঞার কারণে জেলেদের দুই দফায় মাছ শিকার বন্ধ ছিল। এ কারণে জেলেদের জন্য আজ থেকে (১২ নভেম্বর) পাস পারমিট দেওয়া চালু করা হবে।’

/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম