বেগমগঞ্জে বাসচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

নোয়াখালী প্রতিনিধি
১৮ নভেম্বর ২০১৯, ০০:৫৭আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ০১:৩০

নোয়াখালী নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বাসচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মিরওয়ারিশপুর ইউনিয়নের ঢাকা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের আপানিয়া এলাকায় রবিবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১০টায় এই দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলো- বেগমগঞ্জ উপজেলার আলীপুর গ্রামের শাহ্ আলমের ছেলে হারুন (২২), নাজিরপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে জাবেদ (২২) ও একই এলাকার রফিক উল্যাহর ছেলে টিপু (২১)।
বেগমগঞ্জ থানার ওসি হারুন অর রশিদ জানান, মোটরসাইকেল যোগে সোনাইমুড়ী বাজারের দিকে যাচ্ছিলেন চার আরোহী। মোটরসাইকেলটি আপানিয়া এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা একুশে পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৪-৩৬৯৫) মোটরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিন জন নিহত হন। আহত হন সোনাইমুড়ি উপজেলার শাকিলপুর গ্রামের আবদুল মতিনের ছেলে মাসুক। তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, তাদের লাশ উদ্ধার ও বাসটি আটক করা হয়েছে।  চালক পালিয়ে গেছে। এই ঘটনায় হাইওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম