আট জনকে পুড়িয়ে হত্যা: আসামিদের মালামাল ক্রোক সংক্রান্ত আদেশ ২৮ জানুয়ারি

কুমিল্লা প্রতিনিধি
১৮ নভেম্বর ২০১৯, ১৫:১০আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ১৫:২১

কুমিল্লা আদালত

কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে আগুন দিয়ে আট জনকে পুড়িয়ে হত্যা মামলার পলাতক আসামিদের মালামাল ক্রোক সংক্রন্ত আদেশের পরবর্তী তারিখ ২৮ জানুয়ারি ধার্য করেছেন আদালত। কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আতাবুল্লাহ সোমবার (১৮ নভেম্বর) দুপুরে এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার আইজীবী অ্যাডভোকেট কাইমুল হক রিংকু।

এ মামলার অন্যতম আসামি খালেদা জিয়া অন্য একটি মামলায় জেলহাজতে থাকায় তিনি হাজির হতে পারেননি। তার পক্ষের আইনজীবীরা সময় প্রার্থনা করলে আদালত খালেদা জিয়াসহ সময় প্রার্থনাকারী সব আসামির সময় মঞ্জুর করেন। পরে পলাতক আসামিদের মালামাল ক্রোক সংক্রান্ত আদেশ জারির পরবর্তী তারিখ আগামী ২৮ জানুয়ারি ধার্য করেছেন।

খালেদা জিয়ার আইজীবী অ্যাডভোকেট কাইমুল হক রিংকু বলেন, ‘এই মামলায় খালেদা জিয়া জামিনে আছেন।’ 

উল্লেখ্য গত ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি চৌদ্দগ্রামের জগমোহনপুরে বাসে পেট্রোল বোমা ছুড়ে আগুন লাগিয়ে ৮ যাত্রীকে হত্যার ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই ইব্রাহীম মামলা করেন। বিশেষ ক্ষমতা আইনে করা এ মামলায় খালেদা জিয়াসহ বিএনপির কয়েকজন ঊর্ধ্বতন নেতাসহ ৫৬ জনকে আসামি করা হয়। তদন্ত শেষে ৭৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করেন মামলার তদন্ত কর্মকর্তা। এ মামলার অন্যতম আসামি বিএনপির কেন্দ্রীয় নেতা এমকে আনোয়ারের মৃত্যু হলে তার নাম মামলা থেকে বাদ দেওয়া হয়। পরে ৭৭ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করেন একই থানার এসআই ফিরোজ।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক