দুদকের তদন্তে সাক্ষীর ওপর হামলার ঘটনায় ইউপি চেয়ারম্যান আটক

কক্সবাজার প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০১৯, ১৩:২৬আপডেট : ০১ ডিসেম্বর ২০১৯, ১৩:৩৯

শহীদ উদ্দিন ছোটন কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) দিদারুল ফেরদৌসের বিরুদ্ধে হাইকোর্টে দায়ের করা একটি অভিযোগ দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্তকালে সাক্ষীর ওপর হামলার ঘটনায় কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.ন.ম শহীদ উদ্দিন ছোটনকে আটক করা হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) রাত ১১টার দিকে কক্সবাজার শহর থেকে তাকে আটক করে দুদক। এর আগে উক্ত ঘটনার জড়িত থাকার অভিযোগে বেলাল নামে আরও এক যুবককে আটক করা হয়।
আটক ইউপি চেয়ারম্যান ছোটনকে কক্সবাজার সদর মডেল থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। চট্টগ্রাম দুদকের উপ-সহকারী পরিচালক জাফর সাদেক শিবলী এ তথ্য নিশ্চিত করেছেন।
জাফর সাদেক শিবলী জানান, কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) দিদারুল ফেরদৌসের বিরুদ্ধে হাইকোর্টে দায়ের করা একটি অভিযোগের তদন্তে কুতুবদিয়া যান দুদকের একটি দল। ওই অভিযোগের তদন্তের সাক্ষী দিতে আসা লোকদের ওপর ওসির পক্ষ হয়ে স্থানীয় বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছোটনের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল হামলা চালিয়ে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে দুদকের প্রতিনিধি দলের তৎপরতায় পরিস্থিতি শান্ত করেন এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে শনিবার (৩০ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে কুতুবদিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের সামনে এ হামলার ঘটনা ঘটে। এ সময় স্বাক্ষী দেলোয়ার হোসেন (৪৫), রুহুল আমিন (৬০) ও মফিজ আলম (৩৫) গুরুতর আহত হন। তাদের কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম দুদকের উপ-সহকারী পরিচালক শরিফ উদ্দিন বলেন, ‘কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ দিদারুল ফেরদৌস, এসআই জয়নাল আবেদীন, এএসআই স্বজল দাশের বিরুদ্ধে ৪০ লাখ টাকা ঘুষ, দুর্নীতি, নিরহ লোকদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও দখলদারের পক্ষ নেওয়াসহ নানা অভিযোগে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন কুতুবদিয়ার মনোয়ার ইসলাম মুকুল নামে এক ব্যক্তি। ওই অভিযোগের প্রেক্ষিতে চট্টগ্রাম দুর্নীতি দমন কমিশনকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দেন হাইকোর্ট। ওই নির্দেশের ভিত্তিতে চট্টগ্রাম দুদকের উপ-সহকারী পরিচালক শরীফ উদ্দিনের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল কুতুবদিয়া যান। এ সময় তদন্তের একপর্যায়ে দায়ের করা পিটিশনের সাক্ষীদের সদর উপজেলায় আসার জন্য অনুরোধ করেন দুদকের প্রতিনিধি দল। এ খবর পেয়ে বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছোটনের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল হামলা চালিয়ে সাক্ষীদের মারধর করে। পরে দুদকের হস্তক্ষেপে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। একইভাবে দুদকের নির্দেশে কুতুবদিয়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে মামলা নেওয়ার জন্য কুতুবদিয়া থানাকে নির্দেশ দেন দুদক প্রতিনিধি দল।
হাইকোর্টে রিটকারী মনোয়ারুল ইসলাম মুকুল বলেন, ‘দীর্ঘদিনকুতুবদিয়া থানার ওসি দিদারুল ফেরদৌসসহ থানার অন্যা কর্মকর্তারা নিরীহ লোকদের অস্ত্র দিয়ে ফাঁসানো, ঘুষ বাণিজ্য, দুর্নীতি, ৪০ লাখ টাকার ঘুষসহ বেশ কয়েকটি অভিযোগে প্রথমে দুদক কার্যালয়ে অভিযোগ দায়ের করি। তারা কোনও ব্যবস্থা না নেওয়ায় হাইকোর্টে একই অভিযোগে নতুন করে একটি রিট পিটিশন দায়ের করি। ওই রিটের প্রেক্ষিতে হাকোর্ট চট্টগ্রাম দুদককে তদন্তপূর্বক প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দেন। হাইকোর্টর এই নির্দেশের পর দুদকের একটি টিম সকালে তার তদন্ত করতে আসলে ওসির নির্দেশে চেয়ারম্যান ছোটন দৌড়ঝাঁপ শুরু করে। সর্বশেষ ওসির বিপক্ষে সাক্ষী দেওয়ায় তিন জনকে পিটিয়ে গুরুতর আহত করেন চেয়ারম্যান ছোটন ও তার বাহিনীর সদস্যরা।’

অভিযুক্ত ইউপি চেয়ারম্যান আ.ন.ম শহীদ উদ্দিন ছোটন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘হাইকোর্টে রিটকারী মনোয়ারুল ইসলাম মুকুল একজন মামলাবাজ। তার বিরুদ্ধে অস্ত্র, চাঁদা ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ ৪/৫টি মামলা রয়েছে। তিনি আমার বিরুদ্ধে মিথ্যাচার করছেন। আমি ও আমার লোকজন কাউকে মারধর করিনি।’
জানতে চাইলে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) দিদারুল ফেরদৌস বলেন, ‘দুদক আমার বিরুদ্ধে তদন্তকালে তাদের সহযোগিতা করি। বিকালে জানতে পারি, বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছোটন ও হাইকোর্টে রিটকারি মনোয়ারুল ইসলাম মুকুলের লোকজনের মধ্যে মারামারি হয়। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম