পাল্টাপাল্টি ছুরিকাঘাতে জামাই-শাশুড়ির মৃত্যু

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০১৯, ১০:২৮আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ১৬:৫৩

কক্সবাজার কক্সবাজারের টেকনাফে পাল্টাপাল্টি ছুরিকাঘাতে জামাই ও শাশুড়ির মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে টেকনাফ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ইসলামাবাদ ধুমপ্রাং বিল এলাকায় এ ঘটনা ঘটেছে।

মারা যাওয়া দুজন হলেন টেকনাফ পৌরসভার ইসলামাবাদ ধুমপ্রাং বিল এলাকার মৃত ছৈয়দ হোসেনের ছেলে সোনা মিয়া (৩২) ও তার শাশুড়ি মৃত নবী হোসেনের স্ত্রী তাহামিনা (৪৫)।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএমএস দোহা জানান, ছুরিকাঘাতের বিষয়ে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় এখনও কেউ অভিযোগ দেয়নি।

স্থানীয়রা জানান, কথা কাটাকাটির একপর্যায়ে শাশুড়িকে ছুরিকাঘাত করে জামাই। এরপর শ্যালক জাকির (১৬) এসে দুলাভাই সোনা মিয়াকে ছুরিকাঘাত করে। পরে প্রতিবেশী ও স্থানীয়রা তাদের উদ্ধার করে টেকনাফ উপজেলা হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। বিকালে কক্সবাজার সদর হাসপাতালে জামাই ও শাশুড়ি মারা যান।

/এনআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম