‘ভয় হয় নিজের নামটা কখন উধাও হয়ে যায়’

চাঁদপুর প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০১৯, ২২:২২আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৯, ২৩:৪৮

মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে মমিন উল্লাহ পাটোওয়ারী বীর প্রতীক মুক্তিযোদ্ধার নামের তালিকা থেকে নিজের নাম উধাও হওয়ার আশঙ্কা করছেন মমিন উল্লাহ পাটোওয়ারী বীর প্রতীক। তার মন্তব্য, ‘আমার নিজেরই এখন ভয় হয়, মুক্তিযোদ্ধাদের নাম থেকে আমার নামটাই কখন উধাও হয়ে যায়। অথবা নিজেই রাজাকার বনে যাই কিনা। আজ রাজাকারের নামের তালিকায় মুক্তিযোদ্ধা! আমরা মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে যুদ্ধে নেমেছি, যুদ্ধ শেষ হয়েছে; বীরের মতো বাড়ি ফিরেছি। তখন ভেবেছি, একটা মানচিত্রের জন্য যুদ্ধ করতে হবে, একটা দেশ পাবো। পেয়েছি। কিন্তু, তখন ভাবিনি এর জন্য কাগজপত্র  হবে। এটি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। যারা পাকিস্তানিদের সহায়তা করেছে, সেই রাজাকারদের সঙ্গে আমাদের মিশে যেতে হবে! এ বড় লজ্জা এবং ঘৃণার।’

অভিমানে কথাগুলো বলেন সাবেক সচিব মুক্তিযুদ্ধকালীন নৌ কমান্ডো মমিন উল্লাহ পাটোওয়ারী বীর প্রতীক। বুধবার (১৮ ডিসেম্বর) চাঁদপুর পুলিশ লাইন্সে জেলা পুলিশের আয়োজনে মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মমিন উল্লাহ পাটোওয়ারী স্থগিত হওয়া রাজাকারদের তালিকা সম্পর্কে বলেন, ‘কোনও রকম যাচাই-বাছাই না করেই এটি প্রকাশ করে দিলো মন্ত্রণালয়? মুক্তিযুদ্ধ আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় একে অন্যের ওপর দায় চাপাচ্ছে। বিষয়টি কত স্পর্শকাতর ভাবলেন না?  এটি মুক্তিযোদ্ধাদের লজ্জায় ফেলে দিয়েছে। এই ষড়যন্ত্রের সঙ্গে যারাই জড়িত থাকুক, তাদের খুঁজে বের করুন। ’

জেলা পুলিশ সুপার (এসপি) মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে এই মুক্তিযোদ্ধা পুলিশকে উদ্দেশ করে বলেন, ‘পুলিশের গৌরব আছে আমাদের স্বাধীনতা অর্জনে। কিন্তু, বদনাম আছে অনেক। সাধারণ মানুষ পুলিশ দেখলে এখনও ভয় পায়। কারণ, অধিকাংশ পুলিশ নেতিবাচক কাজে লিপ্ত। ঘুষ খায়, ভয় দেখায়।  শুধু একটা প্রতিজ্ঞা  করেন, আগামী  ৫ বছর কেউ ঘুষ খাবেন না, দেখবেন এদেশ সিঙ্গাপুরকে ছাড়িয়ে গেছে।’

মমীন উল্লাহ বলেন, ‘আমার সব সম্পদ আমি দান করে দিয়েছি। এখন গ্রামে একটা স্কুল চালাই। ভালোই লাগে। আপনারাও অবসরে গিয়ে কিছু করেন। দেখবেন নিজে ভালো থাকবেন,  দেশ ভালো থাকবে।’

উল্লেখ্য, ১৯৭১ সালে মমিন উল্লাহ পাটওয়ারী চাঁদপুর অঞ্চলে পাকহানাদারদের যুদ্ধজাহাজ লোরামসহ এক ডজনেরও বেশি জাহাজ মেঘনা ডাকাতিয়ায় ডুবিয়ে দিয়েছিলেন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি