হেলিকপ্টারে বউ নিয়ে ফিরলেন ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি

কুমিল্লা প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০১৯, ০৩:৫৫আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৯, ১৭:২২

 কুমিল্লায় হেলিকপ্টারে করে নতুন বউকে নিয়ে বাড়ি ফিরেছেন লালমাই উপজেলার বাঘমারা উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাছির উদ্দিন মির্জা। বুধবার (২৫ ডিসেম্বর) নিজ গ্রাম দুতিয়াপুর থেকে মাত্র দুই কিলোমিটার দূরে চন্ডিপুর গ্রামে বিয়ে করেন তিনি। বিয়েতে বরযাত্রী ছিলেন প্রায় তিনশ’ জন। বিকাল পৌনে ৩টায় মা ও ছোট ভাইকে সঙ্গে নিয়ে হেলিকপ্টারে বিয়ে করতে যান নাছির। সেখানে গিয়ে মাত্র এক ঘণ্টার ব্যবধানে সব আনুষ্ঠানিকতা শেষে কনেকে নিয়ে বাড়ি ফেরেন তিনি।

এদিকে একজন ইউনিয়ন ছাত্রলীগ নেতা হয়ে হেলিকপ্টারে চড়ে বিয়ে করার বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে বেশ কানাঘুষা চলছে।

বিয়ের অনুষ্ঠানের যাত্রী বাঘমারা উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ফজলে রাব্বী বলেন, ‘শখের বশেই হেলিকপ্টারটি ভাড়া করে আনা হয়েছে। বরের বাড়ি থেকে কনের বাড়ির দূরত্ব অনেক কম। মাত্র এক ঘণ্টার মধ্যেই সব আনুষ্ঠানিকতা শেষ করা হয়েছে। বর তার মা ও ভাইকে নিয়ে কনের বাড়িতে গেছেন। বর হেলিকপ্টারে গেলেও আমরা মাইক্রোবাস আর মোটরসাইকেলে গিয়েছি।

বিয়েতে উকিল ছিলেন সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার।

সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আয়াত উল্লাহ জানান, ‘হেলিকপ্টারে চড়ে বিয়ের বিষয়টি আমি শুনেছি। ফেসবুকেও দেখিছি। তার টাকা আছে, যে কারণে স্বপ্ন পূরণ করতে পেরেছে।’
ছাত্রলীগ নেতার হেলিকপ্টারে চড়ে বিয়ে নিয়ে সমালোচনার বিষয়ে জানতে চাইলে নাছির উদ্দিন মির্জা বলেন, ‘আলোচনা-সমালোচনা তো একটু হবেই। আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল হেলিকপ্টারে বিয়ে করতে যাওয়ার। সেই স্বপ্ন পূরণ হলো।’

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের