সন্ত্রাসের মাধ্যমে নয়, ভোটে নির্বাচিত হতে চাই: মোসলেম উদ্দিন

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
২৬ ডিসেম্বর ২০১৯, ১৭:২৯আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৯, ১৭:৩০

সন্ত্রাসের মাধ্যমে নয়, ভোটে নির্বাচিত হতে চাই: মোসলেম উদ্দিন সন্ত্রাসের মাধ্যমে নয়, ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হতে চান চট্টগ্রাম-৮ আসনের নৌকার প্রার্থী মোসলেম উদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘নির্বাচিত হওয়ার পর আমার প্রথম ও প্রধান কাজ হবে কালুরঘাট সেতু নির্মাণ। তাই সেতু বাস্তবায়নের জন্য আপনারা নৌকায় ভোট দিন।’
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সরকারের সঙ্গে সম্পৃক্ত প্রার্থী জয়ী হলে এলাকায় উন্নয়ন কাজ বেশি হবে জানিয়ে মোসলেম উদ্দিন বলেন, ‘ধানের শীষে ভোট দিলে এলাকার উন্নয়ন হবে না- এটা ভোটাররা জানে। আমি যে সেবা দিতে পারবো, যে কাজ করতে পারবো তা অন্য প্রার্থীরা দিতে পারবে না।’
মোসলেম উদ্দিন ভোটারদের উদ্দেশে বলেন, ‘আপনারা সুযোগ দিলে বোয়ালখালীর উন্নয়নের জন্য দায়িত্ব নিতে চাই। আমি বোয়ালখালীতে শিল্প জোন, বেকারদের কর্মসংস্থান ও পৌরসভাকে ‘এ’ গ্রেডে উন্নীত করবো।’
দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, উত্তর জেলা সভাপতি এমএ সালাম, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, নঈম উদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় শ্রমিক লীগ নেতা শফর আলীসহ নগর আওয়ামী লীগ নেতারা।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের