‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সর্দার নিহত, ছয় পুলিশ আহত

নোয়াখালী প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০১৯, ১৩:১৭আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ১৩:৩১

বন্দুকযুদ্ধ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শাহাদাত হোসেন স্বপন ওরফে স্বপন (৩৯) নামে এক ডাকাত নিহত হয়েছে। রবিবার রাত ৩টার দিকে কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নের ছোটধলী গ্রামের বেঁড়ি বাঁধের ওপর এ ঘটনা ঘটে।  ঘটনাস্থল থেকে পুলিশ একটি পাইপগান, ৯ রাউন্ড কার্টুজ, ২টি কিরিছ, ২টি চোরা, ১টি সাবল, ১টি রড ও ১টি লোহার হাতল উদ্ধার করেছে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান এ কথা জানান।

পুলিশ দাবি নিহত স্বপন আন্তঃজেলা (নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী ও চাঁদপুর) ডাকাত দলের সর্দার। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৩টি মামলা রয়েছে। এ সময় ৬ পুলিশ সদস্য আহত হয়েছে।

নিহত শাহাদাত হোসেন কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের বামনী বাজার এলাকার বেলায়েত হোসেনের ছেলে। আহত পুলিশ সদস্যরা হলেন, কোম্পানীগঞ্জ থানার এসআই আনোয়ার, কনস্টেবল শরীফ, আলা উদ্দিন, খোরশেদ, আরিফ ও ডিবির কনস্টেবল আব্দুল মালেক।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় পুলিশের একটি দল বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার শাহাদাত হোসেনকে গ্রেফতার করে। এই অভিযানের নেতৃত্ব দেন কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান। ব্যাপক জিজ্ঞাসাবাদের পর সে স্বীকার করে, তার সহযোগীরা ছোটধলী এলাকায় ডাকাতির প্রস্তুতি নিয়ে তার জন্য অপেক্ষা করছে। এই সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের সহযোগিতায় শাহাদাতকে সঙ্গে নিয়ে ছোটধলী এলাকার বেঁড়ি বাঁধের ওপর যৌথ অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে শাহাদাতের সহযোগিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে সময় শাহাদাত গুলিবিদ্ধ হয়ে আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানার এসআই আনোয়ার, কনস্টেবল শরীফ, আলা উদ্দিন, খোরশেদ, আরিফ ও ডিবির কনস্টেবল আব্দুল মালেক আহত হয়। আহতদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, ডাকাত দল এলোপাতাড়ি গুলি ছুড়লে পুলিশও আত্মরক্ষার্থে ২৩ রাউন্ড শর্টগান ও পিস্তলের গুলি ছোড়ে। নিহত শাহাদাত নোয়াখালীর কবিরহাট, কোম্পানীগঞ্জ ও সেনবাগসহ বিভিন্ন জেলায় ডাকাতির ঘটনার নেতৃত্বে দিয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৩টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, ৯ রাউন্ড কার্টুজ, ২টি কিরিজ, ২টি চোরা, ১টি সাবল, ১টি রড ও ১টি লোহার হাতল উদ্ধার করা হয়েছে।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের