মুজিববর্ষ উপলক্ষে চট্টগ্রাম সিটিতে যেসব কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৯ জানুয়ারি ২০২০, ১৯:১৩আপডেট : ০৯ জানুয়ারি ২০২০, ১৯:৩৪

চট্টগ্রাম মুজিববর্ষ উপলক্ষে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন। আগামী ১০ জানুয়ারি কাউন্টডাউন ক্লক উদ্বোধনের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হবে। কর্মসূচির বিষয়ে সাংবাদিকদের জানিয়েছেন মেয়র আ জ ম নাছির উদ্দিন। তিনি একগুচ্ছ কর্মসূচির কথা জানিয়েছেন।

মেয়র জানান, মুজিববর্ষ উদযাপন উপলক্ষে ১০ জানুয়ারি নগরীর আউটার স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম চত্বরে বিশাল মঞ্চসহ বর্ণাঢ্য অনুষ্ঠানমালার উদ্যোগ নেওয়া হয়েছে। ওই দিন কাউন্টডাউন ক্লক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে চট্টগ্রামের ৩০ হাজার মানুষ সরাসরি স্কিন থেকে এ অনুষ্ঠান দেখার সুযোগ পাবে।
তিনি আরও জানান, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ১৭ মার্চ বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। এছাড়া শত শিশুর কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন, ৭ই মার্চের ভাষণটির হলোগ্রাফিক উপস্থাপন, বাউল, লোকশিল্প, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সমন্বয়ে সংগীত পরিবেশনার মধ্য দিয়ে বঙ্গবন্ধু ও বাংলাদেশের জন্ম ইতিহাস তুলে ধরা, স্মৃতিচারণ মূলক আলোচনা, সন্ধ্যায় ১০০টি ফানুস ওড়ানো, ঢাকাস্থ সোহরাওয়ার্দী উদ্যান হতে মুজিববর্ষের মূল অনুষ্ঠান সরাসরি সম্প্রচার, নগর জুড়ে র‌্যালি/মানব চেইন এবং এতিমদের উন্নত খাবার পরিবেশন করা হবে। মুজিববর্ষে এম এ আজিজ স্টেডিয়ামে সংস্থাভিত্তিক ফুটবল প্রতিযোগিতা, বর্ষব্যাপী শিক্ষা প্রতিষ্ঠান সমূহে অনুষ্ঠানের আয়োজন, প্রতিমাসে ৩/৪টি ওয়ার্ডে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন, প্রতিটি ওয়ার্ডে রক্তদান কর্মসূচি এবং ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হবে।

উল্লেখ্য, সরকার ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত মুজিববর্ষ ঘোষণা করেছে। জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস বিবেচনায় নিয়ে আগামী ১০ জানুয়ারি সারাদেশে একযোগে মুজিববর্ষের ক্ষণগণনার সূচনা করা হবে।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান