চট্টগ্রাম-৮ আসনে পুনর্নির্বাচনের দাবি বিএনপি প্রার্থীর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৩ জানুয়ারি ২০২০, ১৪:২২আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ১৫:৪০

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিএনপি প্রার্থী কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়ার ঘটনায় নির্বাচন স্থগিত করে চট্টগ্রাম-৮ আসনে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন ধানের শীষের প্রার্থী আবু সুফিয়ান। সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে নগর বিএনপির কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি।

আবু সুফিয়ান বলেন, ‘নৌকার সমর্থকরা আমার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়ে ভোট কারচুপি করছে। ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা আমাদের কর্মী সমর্থকদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দিয়েছে। তাদের হামলায় আমাদের ৫০ নেতাকর্মী আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।’

তিনি আরও বলেন, ‘এজেন্ট বের করে দিয়ে নৌকার সমর্থকদের কেন্দ্র দখলের ঘটনায় সকাল থেকে আমরা নির্বাচন কর্মকর্তার কাছে অভিযোগ করে আসছি। কিন্তু তারা এ বিষয়ে তেমন কোনও পদক্ষেপ গ্রহণ করেননি। তাই আমরা নির্বাচন স্থগিত করে পুনরায় নির্বাচনের দাবি জানাচ্ছি।’

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম