স্থানীয়দের সুবিধা বিবেচনা করেই রোহিঙ্গা ক্যাম্পে কাঁটাতার: সেনাপ্রধান

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২০, ২০:০৮আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ২৩:০৫

স্থানীয়দের সুবিধা বিবেচনা করেই রোহিঙ্গা ক্যাম্পে কাঁটাতার: সেনাপ্রধান রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের চারপাশে কাঁটাতারের বেড়া নির্মাণে কক্সবাজারের স্থানীয় বাসিন্দারা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ। তিনি বলেন, ‘স্থানীয়দের স্বার্থ আগে। রোহিঙ্গাদের কারণে তাদের যাতে কোনও অসুবিধা না হয়, সেদিকে গুরুত্ব দিতে হবে।’

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে কক্সবাজারের উখিয়ার কুতুপালং ও লম্বাশিয়া ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। পরে উখিয়া ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় অবস্থিত আর্মি কো-অর্ডিনেশনে সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন সেনাপ্রধান।
সভায় বাংলাদেশ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মাহবুবুল আলম তালুকদার, কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক সরোয়ার কামাল, উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিকারুজ্জামান চৌধুরী ও উখিয়া থানার ওসি আবুল মনসুরসহ সেনা, বিজিবি, র‌্যাব ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে একই দিন বেলা ১২টার দিকে উখিয়ার কুতুপালং ও লম্বাশিয়া রোহিঙ্গা শিবির ঘুরে দেখেন জেনারেল আজিজ আহমেদ।
বাংলাদেশ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মাহবুবুল আলম তালুকদার বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সেনাপ্রধান একটি সভা করেন। সেখানে রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় স্থানীয় জনগণের সমস্যা সবার আগে দেখতে বলা হয়েছে। তাদের স্বার্থ আগে, তারপর অন্য কিছু।’
প্রসঙ্গত, বর্তমানে বাংলাদেশের কক্সবাজার জেলায় ১১ লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়ে আছে। এদের বেশিরভাগই ২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর নির্মম নির্যাতনের শিকার হয়ে নিজ দেশ থেকে পালিয়ে এসেছে।

/এআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের