নির্বাচনকে বিতর্কিত করতেই ভোটে আসে বিএনপি: শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২০, ১৬:৫৪আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ১৭:২২

ডা. দীপু মনি

বিএনপি সবসময় নির্বাচনকে বিতর্কিত করার মানসিকতা নিয়েই নির্বাচনে অংশ নেয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার দুপুরে চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দীপু মনি বলেন, বিএনপি জানে তারা জনবিচ্ছিন্ন। নিজেদের এই অবস্থানকে অস্বীকার করার চেষ্টা হিসেবে এবং নিজেদের ভিন্নভাবে উপস্থাপন করতেই তারা নির্বাচনকে বারবার বিতর্কিত করতে চায়। আমরা দেখেছি যেসব নির্বাচনে তারা জয়ী হয় সেসব নির্বাচনেও কিন্তু তারা একেবারে জয়লাভের আগমুহূর্ত পর্যন্ত ভোট সুষ্ঠু হয়নি বলে মন্তব্য করে। কিন্তু যখন তারা জয়ী হয়, তখন সেটি ভালো নির্বাচন হয়ে যায়।

শিক্ষামন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত চক্র এই দেশকে বারবার ধ্বংস করার জন্য কাজ করেছে। তারা চায় না বাংলাদেশ এগিয়ে যাক। এবার তারা ঢাকা সিটি নির্বাচনে এসেছে। এখানেও তারা বলছে, নির্বাচন যে সুষ্ঠু হচ্ছে না সেটি প্রমাণের জন্য তারা নির্বাচনে এসেছে। অর্থাৎ তারা নির্বাচনকে বিতর্কিত করতে চায়। ভোটাররা নিশ্চয়ই বিবেচনায় নেবেন, কারা নির্বাচন করে জনগণকে সেবা করার জন্য নির্বাচনে আসছেন। আর কারা নির্বাচনকে বিতর্কিত করে ফায়দা লোটার জন্য আসছেন।

চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদ নির্বাচনে ইভিএম ব্যবহার প্রসঙ্গে দীপু মনি বলেন, দুর্গম চরাঞ্চলে ৪০ ভাগের ওপর ভোট পড়েছে। সাধারণ মানুষ ভোটকেন্দ্রে এসে উৎসাহ নিয়ে ভোট দিয়েছে। অথচ বিএনপি ইভিএম নিয়েও বিতর্ক করতে চায়। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) আবদুল্লাহ আল মাহমুদ জামান, পুলিশ সুপার মাহবুবুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা।

/এমআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি