ধানের আর্দ্রতা ও চিটার কথা বলে কৃষকদের হয়রানির অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০২০, ১১:৩৭আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ১১:৫৬

ধান সংগ্রহ কুমিল্লায় সরকারিভাবে আমন ধান সংগ্রহ কার্যক্রমে হয়রানির অভিযোগ করেছেন কৃষকরা। তাদের অভিযোগ, আর্দ্রতা ও তাপমাত্রা কম এবং ধানে চিটা আছে বলে নানাভাবে হয়রানি করছেন কর্মকর্তারা। ধান নেওয়ার জন্য তারা কমিশনও দাবি করছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, অনিয়ম বা হয়রানির অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লা জেলা খাদ্য নিয়ন্ত্রক সূত্র মতে, কুমিল্লার ১৭ উপজেলার মধ্যে ১৩টিতে ১১ হাজার ২৩২ জন কৃষকের কাছ থেকে ১২ হাজার ৯৮৬ মেট্রিক টন আমন ধান সংগ্রহ করা হচ্ছে। নির্বাচিত কৃষকরা প্রতি কেজিতে ২৬ টাকা পাবে।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক কৃষি কর্মকর্তা জানান, খাদ্য গুদামের কর্মকর্তারা কৃষকদের ধানের আর্দ্রতা, চিটাসহ বিভিন্ন সমস্যা দেখি ফিরিয়ে দিচ্ছেন। পরে কেজিতে ২৬ টাকার কমে অন্য কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করে লক্ষ্যমাত্রা পূরণ করছেন।  

লালমাই উপজেলার দক্ষিণ বাগমারা এলাকার কৃষক কাজী গোলাম জিলানির অভিযোগ, ৭৫ শতক জমিতে তিনি আমন ধানের চাষ করেছেন। সরকারি তালিকায় নাম থাকার পর তাকে বলা হয়েছে এক টন ধান দিতে। তিনি ধান শুকিয়ে বাজারজাত করে উপজেলা খাদ্যগুদামে নিয়ে গেলে আর্দ্রতা কম বলে কর্মকর্তারা তার ধান ফিরিয়ে দিয়েছেন।

একই উপজেলার মেম্বার ও কৃষক নুরু জানান,  তার ধানে অতিরিক্ত চিটা বলে উপজেলা খাদ্য গুদামের কর্মকর্তা ফিরিয়ে দিয়েছেন। কিন্তু তিনি একই মাঠের ধান বাজারেও বিক্রি করছেন।

জেলার ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক রবীন্দ্র লাল চাকমা বলেন, ধান দেরিতে আসা এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে একটু দেরিতে ধান সংগ্রহ শুরু হয়েছে। সরকারের নির্ধারিত ২৬ টাকা দরে ধান সংগ্রহ চলছে। ধান সংগ্রহের নতুন নিয়মের কারণে কোনও রকম দুর্নীতি হবে না। কৃষক কোনও অনিয়মের অভিযোগ করলে গুদাম কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ধান সংগ্রহে আমরা অতীতের দুর্নাম আমরা ঘোচাতে চাই।

 

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের