রাস্তা পার হওয়ার সময় প্রাইভেকারের ধাক্কায় শফি (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) সীতাকুণ্ড উপজেলার শীতলপুর এলাকার ভোগল বাজার সড়কে এই দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার এই তথ্য জানিয়েছেন। নিহত শফি ভোগলা বাজার এলাকার বাসিন্দা। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন।
আলাউদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দ্রুত গতির একটি প্রাইভেটকার শফিকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসাপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’








