কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১, পুলিশের দাবি ডাকাত

কুমিল্লা প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০২০, ০৮:২৬আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২০, ০৮:২৭

বন্দুকযুদ্ধ

কুমিল্লায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাজহারুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত মাজহারুল পেশায় ডাকাত দলের সদস্য ছিলেন। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জামাদি। পুলিশ জানিয়েছে, ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় বুড়িচং থানার ওসিসহ পুলিশের ছয় সদস্য আহত হয়েছেন।

রবিবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে একটার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের বুড়িচং উপজেলার পশ্চিমসিং এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাজহারুল ইসলাম (২৫) দেবিদ্বার উপজেলার মাশিকাড়া গ্রামের মৃত মঈন উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, কুমিল্লা-সিলেট মহাসড়কের পশ্চিমসিং এলাকায় সংঘবদ্ধ একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানার ওসি মোজাম্মেল হক ও ডিবি’র পরিদর্শক ইকতিয়ার উদ্দিনের নেতৃত্বে অভিযানে যায় পুলিশ। তাদের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ও গুলি ছোড়ে। এসময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে মাজহারুল ইসলাম গুলিবিব্ধ হয়ে আহত হয়। গোলাগুলির এক পর্যায়ে অন্য ডাকাতরা পালিয়ে যায়। পরে মাজহারুলকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বুড়িচং থানার ওসি মো. মোজাম্মেল হক জানান, নিহত মাজহারুল ইসলামের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতিসহ বিভিন্ন অভিযাগে ৪-৫টি মামলা রয়েছে।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম