সন্ত্রাসী‌দের গু‌লিতে ওয়ার্ড আ. লী‌গের সভাপ‌তি নিহত, আহত ৫

‌বান্দরবান প্রতি‌নি‌ধি
২২ ফেব্রুয়ারি ২০২০, ২১:২৪আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২০, ২১:২৮



সন্ত্রাসী‌দের গু‌লিতে ওয়ার্ড আ. লী‌গের সভাপ‌তি নিহত, আহত ৫ বান্দরবান সদর উপ‌জেলার রাজ‌বিলা ইউ‌নিয়‌নে পাহাড়ি সন্ত্রাসী‌দের গু‌লিতে ওয়ার্ড আওয়ামী লী‌গের সভাপ‌তি বাচনু মারমা (৫৫) নিহত হ‌য়ে‌ছেন। এঘটনায় সা‌বেক ইউ‌পি মেম্বার ও যুবলী‌গের নেতাসহ আহত হ‌য়ে‌ছে আ‌রও পাঁচ জন। এছাড়া এঘটনার পর আত‌ঙ্কে স্ট্রোক ক‌রে বাতখই মারমা (৬৩) না‌মের আরেকজনের মৃত্যু হয়েছে।

শ‌নিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘ‌টে। বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) শ‌হিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এঘটনার পর এলাকায় আতঙ্ক ছ‌ড়ি‌য়ে প‌ড়ে। বর্তমা‌নে সেখা‌নে সেনাবা‌হিনী ও পু‌লিশ মোতা‌য়েন করা হ‌য়ে‌ছে।

নিহ‌তের বা‌ড়ি জামছ‌ড়ি ভিতর পাড়ায়। সে ওই এলাকার মংবই মারমার ছে‌লে। আহতরা হ‌চ্ছেন, সা‌বেক মেম্বার উচ থোয়াই (৬৫), যুবলীগ নেতা মংক্যা চিং মারমা (২৫), যুবলী‌গ নেতা হ্লামং চিং (৩০), ক্যা‌পোমং (৪৫) ও আদাসী (২৬)।

পু‌লিশ ও স্থানীয়রা জানায়, অস্ত্রসহ ৮ থে‌কে ১০ জন সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসী রাজ‌বিলার জামছ‌ড়ির মুখ পাড়ার এক‌টি দোকা‌নে এ‌সে এলোপাতা‌ড়ি গু‌লি চালায়। এসময় হতাহতের ঘটনা ঘটে।

ওসি শ‌হিদুল ইসলাম ব‌লেন, ‘খবর পে‌য়ে আমরা ঘটনাস্থ‌লে এ‌সে লাশ উদ্ধার ক‌রে‌ছি। এছাড়া আহত‌দের উদ্ধার ক‌রে বান্দরবান সদর হাসপাতা‌লে চি‌কিৎসার জন্য পাঠানো হ‌য়ে‌ছে।’

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান