পিকআপ-অটোরিকশা সংঘর্ষে মা-মেয়ে নিহত

নোয়াখালী প্রতিনিধি
০৪ মার্চ ২০২০, ১১:৫২আপডেট : ০৪ মার্চ ২০২০, ১২:২৮

পিকআপ-অটোরিকশা সংঘর্ষে মা-মেয়ে নিহত নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার সোনাইমুড়ী-চৌমুহনী সড়কের সালামের দোকান এলাকায় পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুল শিক্ষিকা ও তার দুই বছরের শিশু কন্যা নিহত হয়েছেন। এ সময় তার আরও এক মেয়েসহ তিনজন আহত হন। বুধবার (৪ মার্চ) সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মিরওয়ারিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পলি রানী মজুমদার (৩৫) ও তার দুই বছরের মেয়ে নিভা রানী মজুমদার। আহত তার মেয়ে সেজুতি মজুমদারসহ (১১) তিনজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে সেজুতির অবস্থা আশঙ্কাজনক।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ চৌধুরী জানান, বেগমগঞ্জ চৌরাস্তা থেকে সিএনজি অটোরিকশাযোগে আপানিয়ার দিকে যাচ্ছিলেন পলি। সিএনজিচালিত অটোরিকশাটি সালামের দোকান এলাকায় পৌঁছালে, বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি পিকআপের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলে পলি রানী ও তার শিশু কন্যা নিভা রানী মারা যায়।
ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে অটোরিকশা ও পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, আহতদের মধ্যে সেজুতির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

/এআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান