করোনায় দেশের অর্থনীতির বেশি ক্ষতি হবে না: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৬ মার্চ ২০২০, ০২:৪৮আপডেট : ০৬ মার্চ ২০২০, ০২:৫১

করোনায় দেশের অর্থনীতির বেশি ক্ষতি হবে না: বাণিজ্যমন্ত্রী

করোনা ভাইরাসের কারণে দেশের অর্থনীতির খুব একটা ক্ষতি হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে দেশের অর্থনীতিতে করোনা ভাইরাসের প্রভাব কিছুটা পড়তে শুরু করেছে। তবে দুশ্চিন্তার কিছু নেই। বাণিজ্য স্বাভাবিক রাখতে আমরা বিকল্প ব্যবস্থা রেখেছি। করোনার কারণে আমাদের অর্থনীতির খুব একটা ক্ষতি হবে না।

বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় চট্টগ্রাম নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত ২৮তম আন্তর্জাতিক বাণিজ্যমেলায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে মন্ত্রী আন্তর্জাতিক বাণিজ্যমেলার উদ্বোধন করেন।

টিপু মুনশি বলেন, মার্চের মাঝামাঝি থেকে ভারত থেকে পেঁয়াজ আসতে শুরু করবে। পাশাপাশি আমাদের দেশি পেঁয়াজও বাজারে আসতে শুরু করেছে। তাই চলতি মাসের মধ্যে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে চলে আসবে। তিনি আরও বলেন, আমাদের দেশে অনেক লোক। জন্মহারও ভালো। পৃথিবীর অনেক দেশের গ্রোথ রেট জিরো। এই বিশাল জনগোষ্ঠীকে যদি আমরা টেকনিক্যাল এডুকেশন দিয়ে বিদেশে পাঠাই তাহলে তাদের সমস্যার সমাধান হয়। আর আমাদের প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন হয়। তাই অধিক জনসংখ্যা আমাদের জন্য বোঝা নয়।

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল অলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল, সংসদ সদস্য এম এ লতিফ, এফবিসিসিআই’র সভাপতি শেখ ফজলে ফাহিম ও  চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুবুর রহমান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মেলা আয়োজন কমিটির আহ্বায়ক সৈয়দ জামাল আহমেদ।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের