বিদ্রোহী প্রার্থী বড় কোনও সমস্যা নয়: চট্টগ্রামে ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৮ মার্চ ২০২০, ১৬:০১আপডেট : ০৮ মার্চ ২০২০, ১৬:০৪

ওবায়দুল কাদের (ফাইল ফটো)

বিদ্রোহী প্রার্থী বড় কোনও সমস্যা নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে বিদ্রোহী প্রার্থীদের প্রসঙ্গে তিনি বলেন, ‘ঢাকা সিটি করপোরেশন নির্বাচনেও অনেক বিদ্রোহী প্রার্থী ছিল। কিন্তু শেষ পর্যন্ত  ১৫ জনে নেমে গিয়েছিল। ১৫ জনের সবাই কিন্তু জয়লাভ করেছে। তাই এটা নিয়ে উদ্বেগের কোনও কারণ দেখি না। বিদ্রোহী প্রার্থী নিয়ে এখানে যে সমস্যা আছে, এটির সমাধান হয়ে যাবে।’

রবিবার (৮ মার্চ) দুপুরে কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু টানেল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রসঙ্গত, তফসিল অনুযায়ী আগামী ২৯ মার্চ চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ হবে। নগরীর ৪১ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২২০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। পরে বাতিল হয়েছে ৯ জনের। তিনটি ওয়ার্ড ছাড়া বাকি প্রতিটি ওয়ার্ডেই আওয়ামী লীগের দুই-তিন জন করে বিদ্রোহী প্রার্থী আছেন। ১৪টি সংরক্ষিত ওয়ার্ডের প্রতিটিতে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে বিদ্রোহী প্রার্থী রয়েছেন। আওয়ামী লীগ সমর্থিত বর্তমান কাউন্সিলরদের মধ্যে এবার ১৯ জন দলের সমর্থন পাননি। তাদের মধ্যে ১৮ জনই মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ওবায়দুল কাদের বলেন, ‘২০২২ সালের মধ্যে কর্ণফুলী টানেলের কাজ শেষ হবে বলে আশা করছি। ২৯৩ জন চীনা নাগরিকদের মধ্যে ৭৩ জন নববর্ষের ছুটিতে ছিলেন। এর মধ্যে ৪৫ জন ফিরে এসেছেন। তাদের মধ্যে ২৮ জন কাজে যোগ দিয়েছেন। শারীরিক পরীক্ষা শেষে বাকিরাও কাজে যোগ দেবেন।’

পরে দুপুর সাড়ে ১২টার দিকে ওবায়দুল কাদেরকে নিয়ে চট্টগ্রামের জ্যেষ্ঠ কয়েকজন নেতা সার্কিট হাউজে যান।  সেখানে নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন কাদের। দুপুর পৌনে ২টা পর্যন্ত চলে বৈঠক। এরপর বেরিয়ে যান নেতারা।

টানেল পরিদর্শনকালে ওবায়দুল কাদেরের সঙ্গে ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, উত্তর জেলা আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান এবং দক্ষিণের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ।

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম