করোনার কারণে চসিক নির্বাচন বন্ধের চিন্তা নেই: সিইসি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৪ মার্চ ২০২০, ১৮:০০আপডেট : ১৪ মার্চ ২০২০, ১৮:০৮

করোনার কারণে চসিক নির্বাচন বন্ধের চিন্তা নেই: সিইসি করোনার কারণে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চিসিক) নির্বাচন বন্ধ রাখার কোনও চিন্তা নির্বাচন কমিশনের নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। শনিবার (১৪ মার্চ) দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদের তিনি এই কথা জানান।

এ সময় তিনি বলেন, ‘এখন পর্যন্ত করোনা ভাইরাসের কারণে জাতীয় দুর্যোগ ঘোষণা করা হয়নি। তাই নির্বাচন বন্ধ রাখার মতো চিন্তা করছি না। নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি আছে। বিষয়টি সিরিয়াস আকার ধারণ করলে তখন আমরা চিন্তা করবো। আমরা চাই, ২৯ মার্চ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে ওই দিনই নির্বাচন হোক।’

কে এম নুরুল হুদা বলেন, ‘নির্বাচনের দিন অফিস আদালত বন্ধ থাকলে অনেক ভোটার গ্রামের বাড়িতে চলে যায়। যে কারণে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি কম ছিল। এ জন্য চসিক নির্বাচনে আমরা আধাবেলা অফিস আদালত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচনের দিন দুপুরের পর থেকে অফিস আদালত খোলা থাকবে। এছাড়া সীমিত আকারে যান চলাচল চালু রাখার সিদ্ধান্ত নিয়েছি। তবে যান চলাচল সম্পূর্ণভাবে উন্মুক্ত রাখা যাবে না। এ বিষয়ে জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, রিটার্নিং অফিসার এবং পরিবহন মালিকদের সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া হবে।’

সাংবাদিকদের উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আপনারা কেন্দ্রের ভেতরে বুথে লাইভ করতে পারবেন না। খুব প্রয়োজন হলে বুথের ভেতরের ছবি তুলে বাইরে এসে লাইভ করতে পারবেন।’

এর আগে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীসহ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম