ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিচ্ছে রাঙামাটি জেলা প্রশাসন

রাঙামাটি প্রতিনিধি
২৯ মার্চ ২০২০, ১৫:৩১আপডেট : ২৯ মার্চ ২০২০, ১৬:০৫

ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিচ্ছেন ডিসি করোনা পরিস্থিতি মোকাবিলায় নিম্ন আয়ের মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিচ্ছেন জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ। রবিবার (২৯ মার্চ) সকালে শহরের কাঁঠালতলী ও রসুলপুর এলাকায় দুই শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

জেলা প্রশাসক বলেন, ‘খেটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। তাদের তালিকা করে ঘরে ঘরে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। যাতে খাবারের খোঁজে তাদের ঘর থেকে বের হতে না হয়। একইসঙ্গে সাধারণ মানুষকে করোনাভাইরাস নিয়ে সচেতন করা হচ্ছে। এছাড়া সবাই যেন সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করে এবং বিনা প্রয়োজনে কেউ ঘর থেকে বের না হয় সে বিষয়ে বোঝানো হচ্ছে।’

জনসচেতনতায় মাইকিং করা হচ্ছে তিনি আরও বলেন, করোনার কারণে দিনমজুরদের আয় বন্ধ হয়ে গেছে। তাদের জন্য ত্রাণ মন্ত্রণালয় থেকে খাদ্য সহায়তা পাওয়া গেছে। তাদের ১০ কেজি চালসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া হচ্ছে।

সিভিল সার্জন অফিসের দায়িত্বরত চিকিৎসক মোস্তফা কামাল জানান, ইমিগ্রেশনের তথ্য অনুযায়ী রাঙামাটির ঠিকানায় প্রবাসী এসেছেন ২৭৪ জন্য। এরমধ্যে ১৭৩ জনকে আমরা হোম কোয়ারেন্টিনে রাখতে পেরেছি। তার মধ্যে নির্ধারিত ১৪ দিন সময় শেষ হওয়ায় ৫৩ জনকে কোয়ারেন্টিন থেকে মুক্তি দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত করোনা পরীক্ষার জন্য কোনও কিট জেলা শহরে আসেনি। কিন্তু যারা এটি পরীক্ষা করবে, তাদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী