চট্টগ্রামে আইসোলেশনে থাকা নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০১ এপ্রিল ২০২০, ১০:০৪আপডেট : ০১ এপ্রিল ২০২০, ১৩:৪৯

চট্টগ্রাম চট্টগ্রামের ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রফিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি)-এ আইসোলেশনে থাকা এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) রাত ৮টার দিকে আরফা বেগম (৫৫) নামে ওই নারী মারা যান। বিআইটিআইডির পরিচালক ডা. এম এ হাসান চৌধুরী একথা জানিয়েছেন।

আরফা বেগম চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকার আবুল হোসেনের স্ত্রী।
ডা. এম এ হাসান চৌধুরী বলেন, ‘ওই নারী চট্টগ্রাম নগরীর জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন। তার শ্বাসকষ্ট দেখা দিলে মঙ্গলবার তাকে বিআইটিআইডিতে পাঠানো হয়। পরে এখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’
তিনি আরও বলেন, ‘ওই নারীর জ্বর বা কাশি ছিল না। তিনি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। তিনি করোনা আক্রান্ত ছিলেন কিনা তা আমরা নিশ্চিত নই। এটি জানতে আজ (বুধবার, ১ এপ্রিল) তার নমুনা পরীক্ষা করা হবে।’

ঢাকার বাইরে যে ১০টি স্থানে এখন করোনাভাইরাসের পরীক্ষা চলছে, তার মধ্যে বিআইটিআইডি একটি। মঙ্গলবার পর্যন্ত এখানে মোট ৩৩ জনের নমুনা পরীক্ষা হলেও তাদের কারও মধ্যেই করোনাভাইরাস পাওয়া যায়নি।

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী