করোনা সন্দেহে নাসিরনগরে শিশুসহ ৫ জনের নমুনা সংগ্রহ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২০, ০৫:১৫আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ০৫:১৫

করোনাভাইরাস ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে একই পরিবারের তিনজনসহ পাঁচজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তাদের নমুনা সংগ্রহ করা হয়। এদের মধ্যে তিন বছর বয়সী এক শিশুও রয়েছে। তাদের বাড়ি নাসিরনগর উপজেলা সদরে।

এ ব্যাপারে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অভিজিৎ রায় বলেন, 'বিভিন্ন তথ্যসূত্রে আমরা জানতে পারি, ওই পাঁচজন সর্দি-কাশিতে আক্রান্ত। সে জন্য করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে রেখে নমুনা সংগ্রহ করা হয়েছে। করোনাভাইরাস পরীক্ষার প্রতিবেদন না আসা পর্যন্ত তাদের সবাইকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ্ জানান, ওই পাঁচজনের গলা ও নাক থেকে নমুনা নিয়ে টেস্টটিউবে করে সংরক্ষণাগারে রাখা হয়েছে। এভাবে প্রতিদিনই আমরা নমুনা সংগ্রহ করবো। বিভিন্ন উপজেলা থেকে এভাবে নমুনা সংগ্রহ করে একসঙ্গে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের