করোনার উপসর্গ নিয়ে আইসোলেশনে ২ জনের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২০, ১৭:৩৫আপডেট : ২৩ এপ্রিল ২০২০, ১৭:৩৫

চাঁদপুর চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে দুজন মারা গেছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে তারা মারা যান। তারা হলেন—ফরিদগঞ্জের পশ্চিম লাড়ুয়া এলাকার শারমিন (১৪)। একই উপজেলার নয়ারহাট এলাকার আনোয়ারা (৭৫)। চাঁদপুর জেনারেল হাসপাতালের আবাসিক ডা. সুজাউদ্দৌলা রুবেল এ তথ্য জানান।

তিনি জানান, গত মঙ্গলবার করোনার উপসর্গ নিয়ে আনোয়ারা চাঁদপুর জেনারেল হাসপাতালে আসলে সন্দেহভাজন রোগী হিসেবে তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। এরপর বুধবার দিবাগত রাতে তিনি আইসোলেশন ওয়ার্ডেই মারা যান। আর কিশোরী শারমিন করোনার উপসর্গ নিয়ে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় চাঁদপুর সদর হাসাতালের আইসোলেশনে ভর্তি হয়েছিল। ভর্তির ১২ ঘণ্টা পর বৃহস্পতিবার ১২টার দিকে সে মারা যায়। তাদের দুজনেরই নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট আসলে জানা যাবে তারা করোনায় আক্রান্ত ছিল কি না।

এই চিকিৎসক বলেন, 'তাদের মরদেহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী দাফন করা হবে। এছাড়া তাদের বাড়ি লকডাউনের জন্য আমরা প্রশাসনকে বলেছি।'

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম