বিনা পারিশ্রমিকে ধান কেটে দিচ্ছে ছাত্রলীগ

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৪ এপ্রিল ২০২০, ১৫:০০আপডেট : ২৪ এপ্রিল ২০২০, ১৫:০৯

বিনা পারিশ্রমিকে ধান কেটে দিচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা



করোনা প্রাদুর্ভাবের কারণে শ্রমিক সংকট দেখা দেওয়ায়  রামগঞ্জে কৃষকের ধান কেটে দিচ্ছে উপজেলা ছাত্রলীগ। বিনা পারিশ্রমিকেই তারা ধান কেটে দিচ্ছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলা ছাত্রলীগের ২০ সদস্যের একটি দল পৌর আঙ্গারপাড়া খলিফা বাড়ির সংলগ্ন মাঠে জাহাঙ্গীর নামে এক কৃষকের ধান কেটে দেয়। 

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় পৌরসভার বিভিন্ন স্থানে কৃষকের ধান কাটায় সহযোগিতা করতে নেতাকর্মীদের নিয়ে ছুটে গেছেন রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মাল ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান শুভ।

মহামারির সময়ে বিনা পারিশ্রমিকে ধান কেটে দেওয়ায় খুশি কৃষকসহ এলাকাবাসী। কৃষক জাহাঙ্গীর বলেন,  ‘জমিতে ধান পেকে গেছে। কয়েকদিন ধরে ধান কাটার জন্য শ্রমিক খুঁজছিলাম। এ অবস্থায় ছাত্রলীগ নেতা ফয়সাল মাল ও মেহেদি হাসান শুভ তার নেতাকর্মীদের নিয়ে আমার ক্ষেতের ধান কেটে দিলেন। এতে আমার খুব উপকার হয়েছে। আমি তাদের ধন্যবাদ জানাই।’
ফয়সাল মাল বলেন,  ‘বর্তমানে আমাদের এ উপজেলায় ধান কাটার জন্য শ্রমিক পাওয়া যাচ্ছে না।  আমাদের এই ছাত্রলীগের টিম হতদরিদ্র ও কৃষকদের বিনা পারিশ্রমিকে ধান কেটে দিচ্ছেন।’
কৃষকের কাজে আরও সহযোগিতা করছেন সহসভাপতি ইমরান মানিক, সহ-সভাপতি ফরিদ খলিফা, যুগ্ম সাধারণ সম্পাদক ইমন আহমেদ, পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আসরাফ রাজু, সাংগঠনিক সম্পাদক মেহেদী সবুজ, রবিন মাল, আশরাফুল শাওন, দপ্তর সম্পাদক আহমেদ কাউচার, সহসম্পাদক মোবারক, জনি খলিফা ইউনিয়ন ছাত্রলীগ নেতা রিপন ভূইয়া, নিজাম ভূইয়া, ইসমাইল খান প্রমুখ। 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম