সমালোচনাকারী সেই চিকিৎসককে ফোনে হুমকির অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি
২৪ এপ্রিল ২০২০, ১৬:৫৮আপডেট : ২৪ এপ্রিল ২০২০, ১৭:০৫

ডা. আবু তাহের স্বাস্থ্য সচিবের সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া নোয়াখালীর ডা. আবু তাহেরকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। হুমকির ঘটনায় তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানা গেছে। তিনি নোয়াখালীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সহকারী সার্জন (এনেসথেসিস্ট) হিসেবে কর্মরত আছেন। এর আগে তাকে সমালোচনার বিষয়ে হাসপাতালের পক্ষ থেকে শোকজ করা হয়।

২১ এপ্রিল (মঙ্গলবার) এই ঘটনায় তিনি সুধারাম মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।

সাধারণ ডায়েরিতে ডা. আবু তাহের উল্লেখ করেন, শোকজ প্রাপ্তির দিন গত ১৮ এপ্রিল রাত ৯টা ৩৭ মিনিটের সময় একজন ফোন করে তাকে হুমকি দেন। ফোনদাতা বলেন, 'আপনি অনেক বড় নেতা আপনার সঙ্গে দেখা করতে হবে। বাসা কোথায়, কোথায় থাকেন, বাসায় থেকে কখন বের হবেন।'

ডা. আবু তাহের অভিযোগ করে বলেন, 'অফিস স্টাফদের আচরণ সন্দেহজনক মনে হচ্ছে। এছাড়া, হুমকি নিয়ে আমি শঙ্কিত বোধ করছি। আমি আমার জীবনের নিরাপত্তা চাই।'

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, 'সহকারী সার্জন (এনেসথেসিস্ট) ডা. আবু তাহের গত ২০ এপ্রিল তার বিরুদ্ধে আনিত কৈফিয়ত তলব এর জবাব দিয়েছেন। ব্যস্ততার জন্য সেটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠাতে পারি নাই। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দুই এক দিনের মধ্যে পাঠাবো। ২৩ এপ্রিল থানায় সাধারণ ডায়েরি করার বিষয়টি তিনি মোবাইল ফোনে জানান। আরও আগে আমাকে জানাতে পারতেন বিষয়টি।'

আরও পড়ুন: স্বাস্থ্য সচিবের সমালোচনা করায় চিকিৎসককে শোকজ: যা বলছেন ওই চিকিৎসক 

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরান আর ভেনিজুয়েলা এক নয়: ট্রাম্প
ইরান আর ভেনিজুয়েলা এক নয়: ট্রাম্প
যমুনায় পানি বাড়তেই চরাঞ্চলে ভাঙন শুরু
যমুনায় পানি বাড়তেই চরাঞ্চলে ভাঙন শুরু
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি