থান‌চি বাজারে আগুন, তিন শতাধিক দোকান পুড়ে ছাই

বান্দরবান প্র‌তি‌নি‌ধি
২৭ এপ্রিল ২০২০, ১১:৪৪আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ১১:৪৪

আগুনে পুড়ে গেছে দোকান বান্দরবানের থান‌চি‌ বাজারে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। ‌সোমবার (২৭ এ‌প্রিল) ভোর ৫টায় এই আগুন লা‌গে। এ সময় বাজা‌রের তিন শতা‌ধিক দোকান এবং আশপাশের ক‌য়েক‌টি বসতবা‌ড়ি পু‌ড়ে যায়।

স্থানীয়রা জানান, ভোরে হঠাৎ ক‌রে বাজা‌রে আগুন জ্ব‌লে উ‌ঠে। আগুন দ্রুত ছ‌ড়ি‌য়ে পড়ে পু‌রো বাজারে। এতে থান‌চি বাজা‌রের মু‌দি দোকান, ক‌ম্পিউটা‌রের দোকানসহ তিন শতা‌ধিক দোকান এবং আশপা‌শের ক‌য়েক‌টি বসতবা‌ড়ি  পু‌ড়ে যায়। প‌রে পু‌লিশ, সেনাবা‌হিনী, বান্দরবানের ফায়ার সা‌র্ভিস ও স্থানীয়রা মি‌লে আগুন নিয়ন্ত্র‌ণে আ‌নে। থান‌চি স্কু‌লের সাম‌নের এক‌টি দোকা‌নের পেছ‌নের অংশ থে‌কে আগু‌নের সূত্রপাত বলে ধারণা কর‌ছেন স্থানীয়রা।

আগুনে পুড়ে গেছে দোকান স্থানীয় সাংবা‌দিক ও ক‌ম্পিউটার দো‌কা‌নের মা‌লিক অনুপম মারমা ব‌লেন, 'ভোরে মস‌জি‌দের মাইক থে‌কে আগু‌নের খবর জান‌তে পা‌রি। প‌রে  ছু‌টে গিয়ে দে‌খি আমার দোকান পু‌ড়ে গে‌ছে। এ‌তে আমার প্রায় ১০ লাখ টাকার ক্ষ‌তি হ‌য়ে‌ছে।' তি‌নি আ‌রও ব‌লেন, 'বাজা‌রের তিন শতা‌ধিক দোকান পু‌ড়ে‌ছে এবং ক্ষ‌তির প‌রিমাণ ১০ কো‌টি টাকারও বে‌শি।'

এ‌বিষ‌য়ে বান্দরবান ফায়ার সা‌র্ভি‌সের সহকারী প‌রিচালক মো. কামাল ‌হো‌সেন ব‌লেন, 'খবর পে‌য়ে ভোর সা‌ড়ে ৫টায় আগুন নেভা‌নোর জন্য ফায়ার সা‌র্ভিস পাঠা‌নো হ‌য়। ত‌বে প্রাথ‌মিকভা‌বে অগ্নিক‌াণ্ডের কারণ, কয়‌টি ‌দোকান ও বসতবা‌ড়ি পু‌ড়ে‌ছে এবং ক্ষ‌তির প‌রিমাণ কী সে বিষয়ে বিস্তারিত বলা যাচ্ছে না।'

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম