লক্ষ্মীপুরে ৪ মাসের শিশু করোনায় আক্রান্ত

লক্ষ্মীপুর প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২০, ০৩:১০আপডেট : ৩০ এপ্রিল ২০২০, ০৩:১৩

করোনা ভাইরাস লক্ষ্মীপুর জেলায় ৪ মাসের এক শিশু ও একটি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানসহ নতুন করে ৬ জনের করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছে। বুধবার (২০ এপ্রিল) রাত সাড়ে দশটায় প্রাপ্ত ফলাফল থেকে এ তথ্য পাওয়া যায় বলে জানান জেলার সিভিল সার্জন ডা. আব্দুল গাফফার।
তিনি জানান, নতুন করে আক্রান্তদের মধ্যে লক্ষ্মীপুর সদর উপজেলার সোনাপুর গ্রামে ৪ মাসের শিশুসহ একই পরিবারে ৩ জন। দিলশাদপুর গ্রামের একই গ্রামের ২ জন ও রামগতি উপজেলার একটি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন করে ৬ জনসহ জেলায় মোট করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৪৩ জন।
জেলায় ৪টি উপজেলায় করোনা রোগী শনাক্ত হলেও একমাত্র রায়পুর উপজেলায় এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়নি। ৪৩ জনের মধ্যে সদর উপজেলায় ১৭ জন, রামগঞ্জ উপজেলায় ১৬ জন, রামগতি ও কমলনগর উপজেলায় ৫ জন করে করোনা রোগী শনাক্ত হয়েছে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম