বিদ্যানন্দের খাদ্য সহায়তা পৌঁছে দিলো ২৫ বিজিবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৮ মে ২০২০, ১৪:০৭আপডেট : ০৮ মে ২০২০, ১৪:০৭

বিদ্যানন্দের খাদ্য সহায়তা বিতরণ করছে বিজিবি
ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকার কর্মহীন মানুষদের জন্য ‘বিদ্যানন্দ ফাউন্ডেশন’ থেকে পাঠানো খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা। শুক্রবার (৮ মে) দুপুরে জেলার কসবা উপজেলার গোসাইস্থল বাজার ও আখাউড়া উপজেলার কর্নেল বাজার এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে ২০০ পরিবারের মাঝে এসব খাদ্য সহায়তা বিতরণ করা হয়। 

খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে, ছয় কেজি চাল, দুই কেজি আটা, এক কেজি ডাল, এক কেজি ছোলা, আধা লিটার তেল, এক প্যাকেট সুজি ও ৫০০ গ্রাম লবণ। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান ছিলেন ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম, কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন।
প্রসঙ্গত, ৫মে থেকে শুরু হওয়া এ কার্যক্রম ৯ মে পর্যন্ত চলবে। এই কার্যক্রমে মোট এক হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হবে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের