চট্টগ্রাম থেকে বাড়ি ফিরে করোনার উপসর্গ নিয়ে মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি
১১ মে ২০২০, ০৮:৪২আপডেট : ১১ মে ২০২০, ০৮:৪২

  চাঁদপুর

চাঁদপুরে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আ. রব (৫৫) নামের একব্যক্তি। তার বাড়ি কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের কাপিলাবাড়ি গ্রামে। কয়েকদিন ধরে তিনি সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। ৭ মে সন্ধ্যায় চট্টগ্রাম থেকে নিজ বাড়ি আসেন তিনি। আর শনিবার (৯ মে) রাতে বাড়িতেই মারা যান।








খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সালাউদ্দিন মাহমুদ, কচুয়া থানার অফিসার ইনচার্জ ওয়ালী উল্লাহ্ (অলি) ঘটনাস্থলে ছুটে যান। রবিবার (১০ মে) সকালে উপজেলা দাফন কমিটি স্বাস্থ্যবিধি মেনে জানাজা শেষে তাকে দাফন করেছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সালাউদ্দিন মাহমুদ বলেন, ওই ব্যক্তি আগে খুচরা মালের ব্যবসা করতেন। দুর্ঘটনায় তিনি পা হারানোর পর ভিক্ষা করতেন। বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে আসার পর তিনি করোনা উপসর্গ নিয়ে মারা যান। তার স্ত্রীরও করোনা উপসর্গ আছে। তিনি হোম কোয়ারেন্টিনে আছেন। মঙ্গলবার (১২ মে) কার নমুনা সংগ্রহ করা হবে। স্ত্রীর যদি করোনা পজিটিভ হয় তাহলে আমরা ধরে নেবো তার মৃত স্বামীও করোনা পজিটিভ ছিল।
প্রসঙ্গত, এর আগেও জেলার বিভিন্ন স্থানে কয়েকজন করোনা উপসর্গ নিয়ে মারা যান। মৃতদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর ৪ জনের রিপোর্ট করোনা পজিটিভ আসে।

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান