কুমিল্লায় এক বাড়িতে ১৫ জন করোনায় আক্রান্ত

কুমিল্লা প্রতিনিধি
১৪ মে ২০২০, ০৩:০৮আপডেট : ১৪ মে ২০২০, ০৩:০৯

কুমিল্লায় এক বাড়িতে ১৫ জন করোনায় আক্রান্ত

কুমিল্লার দেবীদ্বার উপজেলার মুগসাইর গ্রামের একটি বাড়িতে ১৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। এছাড়া ওই উপজেলার গুনাইঘর ও সদরে আরও ৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। বুধবার (১৩ মে) একদিনেই দেবীদ্বার উপজেলায় নতুন করে ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত এই উপজেলায় ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে তার মধ্যে ৭জন মারা গিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহমেদ কবির।
তিনি জানান, গত বৃহস্পতিবার করোনায় আক্রান্ত হয়ে মারা যান মুগসাইর গ্রামের ফল বিক্রেতা লিল মিয়া। রবিবার লিল মিয়ার পরিবার ও প্রতিবেশীসহ ১৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। এতে ১৫ জনের করোনা পজিটিভ আসে। ওই গ্রামটি স্থানীয় প্রশাসন, পুলিশ, ও সেনাবাহিনীর সহায়তায় সম্পূর্ণ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে সংগ্রহকৃত নমুনার মধ্যে ৪৯টির রিপোর্ট আসে। তার মধ্যে ১৯টি পজিটিভ এবং ৩০টি নেগেটিভ।
তিনি আরও জানান, করোনা শনাক্ত ৬১ জন ব্যক্তির মধ্যে ৭ জন মারা গেছেন। ৩ জন দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে ভর্তি আছেন এবং বাকি ৫১ জন হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
উল্লেখ্য, ফল ব্যবসায়ী লিল মিয়া ফেনী থেকে তরমুজ আনতে গিয়ে করোনায় আক্রান্ত হন বলে জানা গেছে। পরবর্তীতে তার থেকে পরিবার ও প্রতিবেশীরা আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান