সরকারি চাল আত্মসাৎ: ইউপি সদস্যের এক বছরের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৪ মে ২০২০, ০৩:২২আপডেট : ১৪ মে ২০২০, ০৩:২৫

সরকারি চাল আত্মসাৎ: ইউপি সদস্যের এক বছরের কারাদণ্ড

সরকারি চাল আত্মসাতের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার চর ইসলামপুর ইউনিয়নের সংরক্ষিত (৪, ৫ ও ৬) নং ওয়ার্ডের মহিলা মেম্বার নিলুফা খাতুনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৩ মে) বিকাল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিজয়নগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহাবুবুর রহমান এই অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে নিলুফা খাতুনের বাসা থেকে বিনামূল্যে বিতরণের জন্যে খাদ্য অধিদফতরের সিলযুক্ত ১৮ বস্তা চাল উদ্ধার করা হয়। পরে নিলুফা খাতুনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
মাহবুবুর রহমান বলেন, আত্মসাতের উদ্দেশে সরকারি চাল নিজের বাড়িতে রাখার দায়ে দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ লঙ্ঘন করায় ভ্রাম্যমাণ আদালত উপজেলার চর ইসলামপুর ইউনিয়নের মহিলা মেম্বার নিলুফা খাতুনকে এই দণ্ডাদেশ প্রদান করেন।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের