বাঁশখালীতে ‘বন্দুকযুদ্ধে’ হত্যা মামলার আসামি নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৬ মে ২০২০, ১৩:২৮আপডেট : ১৬ মে ২০২০, ১৩:২৮

বন্দুকযুদ্ধ চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে হত্যা মামলার আসামি নুরুল আনসার কানু নিহত হয়েছে। শুক্রবার (১৫ মে) রাত ৩টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের পূর্ব ইলশা গ্রামের মদিনা ব্রিক ফিল্ডের সামনে এ ঘটনা ঘটে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার জানান, নুরুল আনসার কানুর নামে বাঁশখালী থানায় হত্যাসহ ১০-১২ টি মামলা রয়েছে।

ওসি বলেন,  মদিনা ব্রিক ফিল্ড এলাকায় কয়েকজন সন্ত্রাসী  অবস্থান করছে গোপন সংবাদ পেয়ে থানা পুলিশের একটি টিম সেখানে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটলে পুলিশ ঘটনাস্থলে নুরুল আনসার কানুকে পড়ে থাকতে দেখে। তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্কুলের খাবার খেয়ে আবারও অসুস্থ শিক্ষার্থীরা, তদন্তে কমিটি
স্কুলের খাবার খেয়ে আবারও অসুস্থ শিক্ষার্থীরা, তদন্তে কমিটি
দল বেঁধে ভ্রমণে যাওয়ার আগে যে বিষয়গুলো খেয়াল রাখবেন
দল বেঁধে ভ্রমণে যাওয়ার আগে যে বিষয়গুলো খেয়াল রাখবেন
রাউটার রিস্টার্ট করলে কি স্পিড বাড়ে?
রাউটার রিস্টার্ট করলে কি স্পিড বাড়ে?
ই-জোন এইচআরএম লিমিটেডে বড় নিয়োগ
ই-জোন এইচআরএম লিমিটেডে বড় নিয়োগ
সর্বাধিক পঠিত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন