এস আলম গ্রুপের চেয়ারম্যানের পরিবারের ৬ সদস্য করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৮ মে ২০২০, ১৫:০২আপডেট : ১৮ মে ২০২০, ১৫:০২

করোনাভাইরাস

দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের পাঁচ ভাইসহ তার পরিবারের মোট ৬ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেনন। রবিবার (১৭ মে) চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় তারা করোনা পজিটিভ শনাক্ত হন।

সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বলেন, ১৬ মে সাইফুল আলম মাসুদের পরিবারের সদস্যরা চমেক ল্যাবে নমুনা দেন। রবিবার নমুনা পরীক্ষার ফলে ৬ জন করোনা পজিটিভ আসে। তারা সবাই চট্টগ্রাম নগরীর সুগন্ধা আবাসিক এলাকার এক নম্বর সড়কের একটি বাসায় বসবাস করেন। রবিবার রাতেই ওই ভবনটি লকডাউন করা হয়েছে।

ওই ৬ জন হলেন, এনআরবি গ্লোবাল ব্যাংকের পরিচালক মোরশেদুল আলম (৬২), এস আলম গ্রুপের পরিচালক রাশেদুল আলম (৬০), এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান আবদুস সামাদ লাবু (৫৩), ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান ও এস আলম গ্রুপের পরিচালক মোহাম্মদ শহীদুল আলম, এস আলম গ্রুপের পরিচালক ওসমান গণি (৪৫) এবং ওই পরিবারের ৩৬ বছর বয়সী এক নারী।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান