কক্সবাজারে ৮ রোহিঙ্গাসহ আরও ২৮ জনের করোনা শনাক্ত

কক্সবাজার প্রতিনিধি
২২ মে ২০২০, ১৯:৫৪আপডেট : ২২ মে ২০২০, ১৯:৫৪

করোনাভাইরাস কক্সবাজারে আট রোহিঙ্গাসহ আরও ২৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার (২২ মে) বিকালে কক্সবাজার মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের স্বাস্থ্য সমন্বয়কারী ডা. সামশু দৌহা এ তথ্য জানান।

তারা জানান, কক্সবাজার মেডিক্যাল কলেজের ল্যাবে ১৭৪টি নমুনা পরীক্ষায় ৩৪ জনের রিপোর্টে করোনা পজিটিভ এসেছে। তার মধ্যে নতুন শনাক্ত হয়েছেন ২৮ জন। অপর ছয় জন আক্রান্ত রোগীদের ফলোআপ রিপোর্ট। একইসঙ্গে ২৬ রোহিঙ্গার নমুনা পরীক্ষা করে আট জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এ নিয়ে বর্তমানে ২১ জন রোহিঙ্গা করোনায় আক্রান্ত হলেন।

নতুন শনাক্তের মধ্যে কক্সবাজার সদর উপজেলার দুই জন, চকরিয়ার ১৯ জন, মহেশখালীর পাঁচ জন এবং  পেকুয়া ও রামুতে একজন করে রয়েছেন।

গত ৫১ দিনে মোট চার হাজার ৭৯৩ জন সন্দেহভাজন রোগীর করোনাভাইরাস টেস্ট করা হয় কক্সবাজার মেডিক্যাল কলেজের ল্যাবে। এর মধ্যে ৩৪৫ জনের রিপোর্টে করোনা পজিটিভ পাওয়া গেছে। তাদের মধ্যে মহেশখালীতে ১৮ জন, টেকনাফে ৯ জন, উখিয়ায় ৩৬ জন, রামুতে পাঁচ জন, চকরিয়ায় ১০৬ জন, কক্সবাজার সদরে ৯০ জন, কুতুবদিয়ায় একজন এবং পেকুয়ায় ২৭ জন রয়েছেন। এর সঙ্গে ২১ জন রোহিঙ্গা যোগ হলেন। শনাক্ত অন্যরা বান্দরবান এবং চট্টগ্রামের সীতাকুণ্ড, লোহাগাড়া ও সাতকানিয়ার বাসিন্দা।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী